1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হিলিতে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ১৫ টাকা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

হিলিতে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ১৫ টাকা

প্রতিনিধি

দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি আগের তুলনায় কিছুটা বেড়েছে। বর্তমানে প্রতিদিন আমদানি হচ্ছে ১৫-২০ ট্রাক পেঁয়াজ। যে কারণে সপ্তাহের ব্যবধানে হিলিতে আমদানি করা পেঁয়াজের কেজিতে দাম কমেছে অন্তত ১৫ টাকা। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতা ও বন্দরের পাইকারদের মধ্যে।

হিলি স্থলবন্দরে প্রকারভেদে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০-৮২ টাকা কেজি। যা সপ্তাহখানেক আগেও বিক্রি হয়েছে ৯০-৯৫ টাকা কেজি দরে। দুর্গাপূজার আগে দাম আরো কমার সম্ভাবনা আছে বলে জানান আমদানিকারকরা।

হিলি বাজারের পাইকারি ব্যবসায়ী বাবুল হোসেন বলেন, পেঁয়াজের দাম কম হলে আমাদের ব্যবসা করতে সুবিধা হয়। বিভিন্ন আড়তে পেঁয়াজ পাঠাতে পারি। অনেক অর্ডার থাকে যখন দাম কম থাকে।

বাজারের আরেক খুচরা ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, পেঁয়াজের দাম কমে গেছে। ৬৮ টাকা পাইকারি কিনে ৭০ টাকায় খুচরা বিক্রি করছি।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আব্দুল রাজ্জাক বলেন, পেঁয়াজের দাম অনেকটা কমে গেছে। গত চারদিন আগে ৯০ টাকা কেজি হিসেবে পেঁয়াজ কিনেছিলাম। আজ বাজারে এসে দেখি ৭০ টাকা কেজি। তাই কম দাম পেয়ে বেশি করে পেঁয়াজ কিনলাম।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক নুর আলম বাবু বলেন, ভারতের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে, যার কারণে আমাদের দেশে আমদানি করা পেঁয়াজের দামও কমতে শুরু করেছে। আমদানি বাড়লে দুর্গাপূজার আগে আরো পেঁয়াজের দাম কমবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!