1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাসপাতালে ক্রীড়া উপদেষ্টা, ব্যাংকক নেওয়া হতে পারে তামিমকে - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

হাসপাতালে ক্রীড়া উপদেষ্টা, ব্যাংকক নেওয়া হতে পারে তামিমকে

প্রতিনিধি

সাভারের কেপিজে হাসপাতাল থেকে তামিম ইকবাল এখন ঢাকার এভারকেয়ার হাসপাতালে। নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই মঙ্গলবার (২৫ মার্চ) রাতে তাকে ঢাকায় আনা হয়েছে। এরপর তামিমকে দেখতে রাত ১০টার পরপরই এভারকেয়ার হাসপাতালে ছুটে যান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সময়ে সেখানে হাজির হন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামও।

উপস্থিত হন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। তামিমকে দেখে বের হওয়ার সময় গণমাধ্যমের মুখোমুখি হন ক্রীড়া উপদেষ্টা। পরে তামিমের সবশেষ অবস্থা নিয়ে বলেন, আশা করি উনি দ্রুত রিকভার করবেন। মেন্টালি যে শক্তি দেখলাম, তারপর উনার পরিবারের সঙ্গে কথা হয়েছে। সবাই এখন স্বস্তিতে আছেন এবং ডাক্তাররা নিয়মিত দেখছেন। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

এর আগে মঙ্গলবার রাত ৮টা ৩৭ মিনিটে এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছায় তামিমকে বহনকারী অ্যাম্বুলেন্স। পরে তাকে হাসপাতালের সিসিউ বিভাগে রাখা হয়েছে বলে জানা গেছে। কেপিজে হাসপাতালের মতো রাজধানীর এই চিকিৎসাকেন্দ্রের বাইরেও ভিড় জমিয়েছেন তামিমের সমর্থকরা।

এদিকে ফরচুন বরিশাল দলের মালিক মিজানুর রহমানও রাতে তামিমকে দেখতে হাসপাতালে ছুটে আসেন। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান দেশের বাইরে নেওয়ার জন্য ভিসার কাজ শুরু হতে যাচ্ছে। সেটা হবে ব্যাংককে, সঙ্গে মিজান নিজেও যাবেন বলে নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!