1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হলিউড অ্যাকশন শুটিংয়ে বিপদে জনাথন মেজর্স: ৬ ফুট উচ্চতা থেকে পড়ে আহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

হলিউড অ্যাকশন শুটিংয়ে বিপদে জনাথন মেজর্স: ৬ ফুট উচ্চতা থেকে পড়ে আহত

প্রতিনিধি

অ্যাকশন সিনেমার রোমাঞ্চকর দৃশ্যের পেছনের বাস্তব কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, তার এক চরম উদাহরণ দেখা গেল হলিউড অভিনেতা জনাথন মেজর্সের ক্ষেত্রে। স্টান্টম্যান ছাড়াই কঠিন দৃশ্য করার সময় তিনি সরাসরি বিপদে পড়েন।

মূলত হলিউডের ‘নাকল’ সিনেমার শুটিং সেটে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। অ্যাকশন দৃশ্যের সময় কাঁচের জানালা ভেঙে ৬ ফুট উচ্চতা থেকে নিচে পড়েন জনাথন। সঙ্গে আহত হন সহ-অভিনয়শিল্পী জেসি কিলকয়েনও। বর্তমানে দুজনেই চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।

সেটের একটি ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর ক্রু সদস্যরা তড়িঘড়ি তাদের উদ্ধার করতে ছুটে যান। তবে আঘাতের পরও জনাথন মেজর্সের অভিনয়ের প্রতি একাগ্রতা সকলকে অবাক করেছে। নিচে পড়ে যাওয়ার পরও তিনি জানতে চান, দৃশ্যটি ঠিকমতো ক্যামেরায় ধরা পড়েছে কি না এবং সেটি সিনেমায় ব্যবহারযোগ্য কি না।

সূত্র জানায়, জানালাটিতে আগে থেকেই ‘টেম্পারড গ্লাস’ লাগানো ছিল যা পরবর্তী স্টান্ট দৃশ্যে ভাঙার কথা ছিল। তবে সেই দৃশ্যে কোনো অভিনয়শিল্পীর থাকার কথা ছিল না। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় জেসি কিলকয়েনের হাতে বেশ কয়েকটি সেলাই দিতে হয়।

উল্লেখ্য, সিনেমায় অভিনয়ের পাশাপাশি জনাথন মেজর্স নির্বাহী প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করছেন। শুটিংয়ের কাজ কিছুটা জটিল অবস্থায় আছে। পিপল ম্যাগাজিন জানিয়েছে, শ্রম-সংক্রান্ত সমস্যায় আইএটিএসই ইউনিয়নের সদস্যরা ২৬ মার্চ থেকে ধর্মঘট পালন করছেন। তবে নির্মাতারা বিকল্প ক্রু নিয়োগ দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন।

‘নাকল’ সিনেমাটি কাইল র‍্যাঙ্কিন পরিচালিত এবং মূলত আমেরিকান যোদ্ধাদের বীরত্বগাথা নিয়ে নির্মিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!