1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্প-ইরানের পাল্টাপাল্টি দাবি - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্প-ইরানের পাল্টাপাল্টি দাবি

প্রতিনিধি

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে পরস্পরবিরোধী দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথটি জাহাজ চলাচলের জন্য খোলা রয়েছে। তবে ইরানের দাবি, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

রোববার (১২ জুলাই) এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল হচ্ছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, “ইরান হরমুজ নিয়ন্ত্রণ করে না। জাহাজ চলাচল অব্যাহত রয়েছে।”

অন্যদিকে, ইরান পাল্টা বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

এদিকে, ওমান উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে নতুন করে হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে রাতভর সামরিক অভিযান চালিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির নৌবাহিনীর লেফটেন্যান্ট হামিদরেজা দেহঘানি নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংস্থাটি জানায়, শনিবার রাতে জাস্ক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় তিনি প্রাণ হারান।

এ পর্যন্ত মার্কিন হামলায় একজন সেনা কর্মকর্তার নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ইরান।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এ জলপথ ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!