1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হবিগঞ্জে টিসিবি’র পণ্য বিক্রি না করে মজুদ, গ্রেপ্তার ২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

হবিগঞ্জে টিসিবি’র পণ্য বিক্রি না করে মজুদ, গ্রেপ্তার ২

প্রতিনিধি

রোববার (১ সেপ্টেম্বর) রাতে হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তার দেখায়।

গ্রেপ্তার হলেন- হবিগঞ্জ জেলা সদরে উমেদনগর এলাকার কাজল চন্দ্র দাস ও বগল বাজার এলাকার জুয়েল খান।

সাটিয়াজুররী ইউপি চেয়ারম্যান আব্দালুর রহমান আব্দাল বাংলানিউজকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রচেষ্টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর উপস্থিতিতে পুলিশ তাদের আটক করে। পরে মামলা দায়ের শেষে গ্রেপ্তার দেখানো হয়।

স্থানীয়রা জানায়, রোববার সাটিজয়াজুরী ইউনিয়নে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণ চলছিল। বিকেল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সেখানে এলে সব পণ্য বিক্রি না করে ইউপি কার্যালয়ে মজুদ করে রাখার প্রমাণ পায়। পরে সেখান থেকে ৭০ জন উপকারভোগীকে দেওয়ার সমপরিমাণ পণ্য; ১৪০ লিটার সয়াবিন তেল, ১৪০ কেজি ডাল ও ৩৫০ কেজি চাল জব্দ করা হয়।

খবর পেয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার, সেনাবাহিনী ও চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে যান। ডিলার জুয়েল ও কাজলকে আটক করে থানায় নেওয়া হয়। রাতে ইউপি সদস্য আব্দুস সালাম মামলা দায়ের করলে দুজনকে গ্রেপ্তার দেখানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!