1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হত্যা দায় স্বীকার করে জবানবন্দি দিলেন ছাত্রলীগ নেতা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০

হত্যা দায় স্বীকার করে জবানবন্দি দিলেন ছাত্রলীগ নেতা

প্রতিনিধি

ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী সরোয়ার জাহান মাসুদকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার আবদুর রহিম হৃদয় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ফেনী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইয়েদ মো. শাফায়াতের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) শহরের শহীদ শহিদুল্লা কায়সার সড়ক থেকে হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া  বলেন, জবানবন্দিতে হৃদয় মহিপাল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি স্থানীয় সন্ত্রাসী পিটু-সাব্বির বাহিনীর সদস্য। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৬ আগস্ট মহিপালে নিহতদের মধ্যে ডিগ্রি প্রথম বর্ষের র্শিক্ষার্থী সরোয়ার জাহান মাসুদের মা বিবি কুলসুম বাদী হয়ে ১৩৪ জনের নাম উল্লেখ ও আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় এ মামলা দায়ের করেন। নিহত মাসুদ দাগনভূঞা উপজেলার উত্তর জয়লস্কর এলাকার মো. শাহজাহানের ছেলে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ নেতাদের গুলিতে ৯ জন নিহতের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় ফেনী মডেল থানায় আটটি হত্যা মামলা করা হয়েছে। আসামিদের তালিকায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনীর সদ্য তিন সাবেক সংসদ সদস্যসহ জেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নাম রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!