1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্পেনে ফের বন্যার শঙ্কা, সর্বোচ্চ সতর্কতা জারি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

স্পেনে ফের বন্যার শঙ্কা, সর্বোচ্চ সতর্কতা জারি

প্রতিনিধি

স্পেনে ফের বন্যার শঙ্কা দেখা দিয়েছে। প্রাণ বাঁচাতে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আবহাওয়া দপ্তর বন্যার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

বুধবার স্পেনের তিনটি প্রদেশ থেকে কয়েক হাজার মানুষকে আশ্রয়শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। মাত্র দুই সপ্তাহ আগেই দেশটির ভ্যালেন্সিয়ায় ফ্লাশ ফ্লাড বা আকস্মিক বন্যা হয়েছিল। তাতে অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছিল। এবার যাতে মৃত্যুর ঘটনা না ঘটে, তা নিয়ে প্রথম থেকেই সজাগ রয়েছে প্রশাসন।

স্পেনের জাতীয় আবহাওয়া দপ্তরের নাম এইএমইটি। বুধবার তারা জানিয়েছে, মালাগা, গ্রানাডা, নর্দার্ন ক্যাসেলন এবং তারাগোনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভ্যালেন্সিয়া উপকূলবর্তী অঞ্চলেও নতুন করে সতর্কবার্তা জারি করা হয়েছে।

আগামী ১২ ঘণ্টায় এই এলাকাগুলোতে ১৮০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার গ্রানাডার দক্ষিণে ৪০ থেকে ১২০ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। তবে সব জায়গাতেই শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।

আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করার পরেই এসব এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া শুরু হয়েছে। প্রবল বৃষ্টিপাতে আর যাতে কোনোভাবেই প্রাণ সংশয় না ঘটায় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।

এদিকে মালাগায় টেনিস প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল। বৃষ্টির জন্য তাও পিছিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে যে ছবি দেখানো হচ্ছে, তাতে দেখা যাচ্ছে ইতোমধ্যেই রাস্তাঘাটে পানি জমতে শুরু করেছে। কোনো কোনো জায়গায় গাড়িতে পানি ঢুকে যাওয়ার উপক্রম হয়েছে। রাস্তাঘাটও পানিতে তলিয়ে গেছে।

সোমবার দেশের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য তিন দশমিক সাত ছয় বিলিয়ন ইউরোর প্যাকেজ ঘোষণা করেছেন। দুই সপ্তাহ আগে যে ভয়াবহ দুর্যোগ হয়েছে, তার জন্যই এই ঘোষণা। আর তারই মধ্যে নতুন করে দুর্যোগ নেমে এলো স্পেনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!