1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করতে ইইউ–কমনওয়েলথ মিশনের সঙ্গে কাজ করছে কানাডা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করতে ইইউ–কমনওয়েলথ মিশনের সঙ্গে কাজ করছে কানাডা

প্রতিনিধি

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে কানাডা

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার কানাডা হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের জনগণ যেন তাদের গণতান্ত্রিক অধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে—সে লক্ষ্যেই আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করছে কানাডা। এ ক্ষেত্রে ইইউ ও কমনওয়েলথের পর্যবেক্ষক মিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

কানাডা হাইকমিশন আরও জানায়, গণতন্ত্র একটি বিশ্বব্যাপী কল্যাণমূলক ব্যবস্থা, যা শক্তিশালী করতে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে জনগণের মতামত ও রায় প্রকাশের অধিকারকে সমর্থন করাই কানাডার মূল উদ্দেশ্য।

বার্তায় বলা হয়, নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমের মাধ্যমে ভোটগ্রহণের পরিবেশ, নির্বাচনী আচরণবিধি, প্রশাসনিক নিরপেক্ষতা এবং সার্বিক প্রক্রিয়ার স্বচ্ছতা মূল্যায়নে আন্তর্জাতিক মিশনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কানাডা এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সমর্থন অব্যাহত রাখবে বলেও উল্লেখ করা হয়।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক মিশন ইতোমধ্যে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে তাদের ধারাবাহিক বৈঠক ও পর্যবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!