1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারে প্রায় পাঁচ শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

সাভারে প্রায় পাঁচ শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

সাভার প্রতিনিধি :

সাভারে প্রায় পাঁচ শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়েছে। সকালে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের
হেমায়েতপুরের চলন্তিকা হাউজিং এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণ করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড।

এলাকাবাসী জানায়,বেশ কিছু দিন আগে চলন্তিকা হাউজিং এলাকায় কয়েকজন অবৈধ গ্যাস সংযোগকারী বিভিন্ন বাড়িওয়ালাদের কাজ থেকে ত্রিশ থেকে চল্লিশ হাজার করে টাকা নিয়ে তিতাসের মুল সংযোগ থেকে নি¤œ মানের পাইপ দিয়ে অবৈধ ভাবে গ্যাস সংযোগ দেন। যার ফলে তিতাসের বৈধ গ্রাহকরা লাইনে গ্যাস পাচ্ছিলেন না।

পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে আজ সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সালেহ মোঃ খাদেম উদ্দিনের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণ করা হয়। এসময় কয়েক’শ নি¤œ মানের পাইপ ও রাইজার খুলে নেওয়া হয়।

গ্যাস সংযোগ বিছিন্ন কাজে তিতাসের প্রায় চল্লিশ সদস্যর একটি শ্রমিকদল অংশ গ্রহণ করেন। যারা অবৈধ গ্যাস সংযোগ দিয়েছিলো রাতে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কতৃপক্ষ। অভিযানে এসময় যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!