1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সহযোগী সম্পাদকের দায়িত্ব পেলেন মানবাধিকারকর্মী আব্দুল মালেক দেওয়ান - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

সহযোগী সম্পাদকের দায়িত্ব পেলেন মানবাধিকারকর্মী আব্দুল মালেক দেওয়ান

প্রতিনিধি

মানবাধিকার কর্মী আব্দুল মালেক দেওয়ান নিউজ লাইট ৭১ অনলাইন নিউজ পোর্টালের সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামের সোহরাব দেওয়ানের ছেলে। বর্তমানে তিনি মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ট্রেড ইনস্ট্রাক্টর পদে কর্মরত রয়েছেন।

গত ২২ সেপ্টেম্বর তিনি নিউজ লাইট ৭১ এর সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পান। তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত। এর আগে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট্স ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন নওগাঁর সভাপতি, সাপ্তাহিক ক্রাইম ওয়াচ এর নওগাঁ জেলা প্রতিনিধি এবং অপরাধ চোখ অনলাইন নিউজ পোর্টলের নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি নওগাঁর বিভিন্ন উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দাতা সংস্থা হেক্সস/ইপারের সহযোগিতায় স্বেচ্ছাব্রতী সংগঠন ডাসকো ফাউন্ডেশন রিভাইভ প্রকল্পের আওতায় প্রশিক্ষক হিসেবে একাধিকবার প্রশিক্ষণ প্রদান করেন।

বর্তমান অর্পিত দায়িত্ব ও সাংবাদিক পেশার ব্যাপারে তার কাছে জানতে চাইলে, তিনি সাংবাদিকদের সমাজের দর্পন আখ্যায়িত করে বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক হিসেবে কাজ করে। শুধু নেতিবাচক নয়, ইতিবাচক সংবাদ অনুসন্ধান করাও একজন সাংবাদিকের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন নিউজ লাইট ৭১ এর সহযোগী সম্পাদক আব্দুল মালেক দেওয়ান।

তিনি আরো বলেন, সাংবাদিকতা পেশা এমন একটা পেশা যার সুবাদে মানুষের খুব কাছে গিয়ে সহায়তা করা যায়, যেটা অন্য পেশাতে বিরল।
সাংবাদিকতার ক্ষেত্রে ইনভেস্টিগেটিভ রিপোর্টিংয়ের জন্য প্রতিবেদককে চৌকস ও ধীর মস্তিষ্কসম্পন্নতার কথা বলেন। অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরির ক্ষেত্রে প্রতিবেদককে তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে কৌশলী হওয়ার পরামর্শও দেন এই মানবাধিকার কর্মী।

উল্লেখ্য যে, গত ২২ মে ২০২১ সালে প্রথম আলোর জ্যেষ্ঠ অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে তিনি নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ২ দিন ধরে অনশন করে জাতীয় ও আন্তর্জাতিক গনমাধ্যমে শিরোনাম হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!