1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সরাসরি প্রিমিয়ার লিগে ফেরা হচ্ছে না হামজাদের - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

সরাসরি প্রিমিয়ার লিগে ফেরা হচ্ছে না হামজাদের

প্রতিনিধি

নিয়ম অনুসারে ইএফএল চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্রিমিয়ার লিগে জায়গা করে নিতে হলে শীর্ষ দুইয়ে থাকতেই হতো। আর সেই সম্ভাবনা বাঁচিয়ে রাখতে বার্নলির বিপক্ষে জিততেই হতো শেফিল্ড ইউনাইটেডকে। তবে হামজা চৌধুরীর দল এমন এক ম্যাচেই হেরে গিয়েছে ২-১ গোলে। এই জয়ের পর সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সব সম্ভাবনাই শেষ হয়ে গিয়েছে শেফিল্ড ইউনাইটেডের।

২-১ গোলের এই জয়ে বার্নলি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগে ফেরা। এই জয়ের পর অবশ্য লিডস ইউনাইটেডও নিশ্চিত করেছে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে অংশগ্রহণ।

৪৬ ম্যাচের লিগে ৪৪ ম্যাচ শেষে হামজার শেফিল্ডের পয়েন্ট এখন ৮৬। অন্যদিকে শেফিল্ডকে হারানোর পর বার্নলির পয়েন্ট সমান ম্যাচে ৯৪। লিডসের পয়েন্টও ৯৪। গোল ব্যবধানে শীর্ষে আছে লিডস, বার্নলি দুইয়ে। তিনে থাকা শেফিল্ডের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে আছে তারা।

অবশ্য হামজাদের অবশ্য এখনো সুযোগ আছে প্রিমিয়ার লিগ ওঠার। নকআউট প্লে-অফে দুটি ম্যাচ জিততে হবে শেফিল্ডকে। পয়েন্ট টেবিলের ৩ থেকে ৬-এ থাকা দলগুলোর মধ্যেই হবে এই প্লে-অফ।

শেফিল্ডের বিপক্ষে ঘরের মাঠ টার্ফ মুরে প্রথম গোল করে বসেন জশ ব্রাউনহিল। শেফিল্ড গোলরক্ষক মাইকেল কুপারের মাধ্যমে রিবাউন্ডে পাওয়া বল থেকে গোল করেন ব্রাউনহিল। ৯ মিনিট পরেই শেফিল্ডকে ম্যাচে ফিরিয়েছিলেন টম ক্যানন। তবে ৪৪ মিনিটে পেনাল্টি গোলে আবার বার্নলিকে এগিয়ে নেন ব্রাউনহিল।

শেফিল্ড ইউনাইটেড প্রিমিয়ার লিগে ফিরলেই অবশ্য হামজার ফেরা নিশ্চিত হয়ে যাচ্ছে না। ধারের মেয়াদ শেষ হলে হামজাকে ফিরতে হবে লেস্টার সিটিতে। সেই দলও এরইমাঝে রেলিগেশনে পড়েছে। আগামী মৌসুম তারা খেলবে ইএফএল চ্যাম্পিয়নশিপে। তবে শেফিল্ড চাইলে প্রিমিয়ার লিগে প্রমোশন পাওয়ার পর পরিপূর্ণভাবে দলে রেখে দিতে পারে হামজাকে।

যদিও এর সবই হবে ইএফএলে দুই ম্যাচ শেষে। এরপর আছে প্লে-অফের জটিলতা। ২৬ এপ্রিল লিগে হামজাদের পরের ম্যাচ স্টোক সিটির বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!