1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সমাবেশে আসবেন না সারজিস— চিকিৎসকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

সমাবেশে আসবেন না সারজিস— চিকিৎসকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান

প্রতিনিধি

প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড়ে আয়োজিত সমাবেশে পূর্ব ঘোষণা অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলমের আসার কথা থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত বদল করেছেন বলে জানানো হয়েছে। সারজিস আসছেন না—এমন খবর সমাবেশে ঘোষণা করা হলে চিকিৎসকরা তার বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। 

এসময় চিকিৎসকরা বলেন, সারজিস না এলেও তারা ভাতা বৃদ্ধির দাবি পূরণ করেই হাসপাতালে ফিরে যাবেন।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সারজিস আলমের সঙ্গে কথা বলেন চিকিৎসকদের ভাতা বৃদ্ধির আন্দোলনে নেতৃত্বদানকারী ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন। পর সব চিকিৎসকদের উদ্দেশ্যে সারজিস আলমের বার্তা পৌঁছে দেন তিনি।

ডা. জাবির হোসেন বলেন, এই মাত্র সারজিস আলমের সঙ্গে আমার কথা হয়েছে। আজকের সর্বশেষ আপডেট হলো তিনি আমাদের আন্দোলনে আসতে পারছেন না বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ভাতার বৃদ্ধির জন্য নাকি তিনি অসংখ্য চেষ্টা করেও ৩০ হাজারের বেশি করতে পারেননি। তাই এবার ৩০ হাজারেই আমাদেরকে অবরোধ ছেড়ে দিতে বলেছেন।

তিনি বলেন, আমরা সারজিস আলমের আশ্বাসেই কিন্তু গতদিন শাহবাগ অবরোধ ছেড়ে দিয়েছিলাম। সে দিন তিনিই ঘোষণা দিয়েছিলেন ভাতা বাড়ানো না হলে আজকে তিনি আমাদের সঙ্গে আন্দোলনে যোগ দেবেন। কিন্তু তিনি কথা রাখেননি।

তিনি আরও বলেন, সারজিস আলম আমাদেরকে বলেছেন আমরা যেন এবার ৩০ হাজার টাকাই মেনে নেই। পরবর্তীতে তিনি আগামী জুন-জুলাইয়ে আরেক দফা আমাদের জন্য লড়বেন এবং ভাতা বৃদ্ধির জন্য চেষ্টা করবেন।
এসময় উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে সারজিস আলমের বক্তব্য মেনে নিবেন কিনা প্রশ্ন রাখেন তিনি। তখন অন্যান্য চিকিৎসকরা ‘না’ বলে জবাব দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!