1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘সমস্যা যতটা প্রকট সমাধানে ততটাই সক্রিয় হতে হবে’ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

‘সমস্যা যতটা প্রকট সমাধানে ততটাই সক্রিয় হতে হবে’

প্রতিনিধি

‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগেও আমরা কষ্ট পাই। কিছু মানুষের দায়িত্বহীন আচরণ অনেকের জন্য ভোগান্তি নিয়ে আসে। নদীর কূল ভরাট করা ও খাল আটকে জলাবদ্ধতা তৈরি করার মতো মন্দ কাজ বন্ধে অনেক কিছু করার আছে। মনে রাখা দরকার, সমস্যা যতটা প্রকট সমাধানে ততটাই সক্রিয় হতে হবে।

তিনি আরও বলেন, খুলনার বিল ডাকাতিয়ায় জলাবদ্ধতার কারণে অনেক কৃষিজমি পানির নিচে রয়েছে। এ সমস্যা সমাধানে শোলমারি নদীর মুখে পলি সরাতে দুটো ড্রেজার কাজ করছে এবং বরিশাল থেকে হেভিডিউটি পাম্প এনে কাজে লাগানো হয়েছে। একইসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এ সমস্যা সমাধানে প্রায় ৫০ কোটি টাকার একটি স্কিম অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে সংকট থেকে উত্তরণের সুযোগ সৃষ্টি হতে পারে। তবে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে পেরে ওঠা কঠিন। প্রাকৃতিক দুর্যোগের সময় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আলোচনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. আসিফ ইকবাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি মো. তৌফিকুল ইসলাম, জেজেএসের মো. মামুনুর রশিদ ও মানবাধিকারকর্মী মো. আব্দুল হালিম বক্তব্য দেন।

স্বাগত বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম। এর আগে দিবসটি উপলক্ষ্যে খুলনা কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এ ছাড়া বয়রা পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পকালে রক্ষা পাওয়ার উপায় নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!