1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সমস্যা বাম চোখে, চিকিৎসকরা শিশুর অপারেশন করলেন ডান চোখে - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

সমস্যা বাম চোখে, চিকিৎসকরা শিশুর অপারেশন করলেন ডান চোখে

প্রতিনিধি

দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিল ৭ বছরের এক শিশু। হাসপাতালে চিকিৎসকের কাছে গেলে, তারা অস্ত্রোপচার করতে বলেন। সেই মতো হাসপাতালে ভর্তি করানো হয় ওই বালককে। করা হয় অস্ত্রোপচারও।

কিন্তু অপারেশন থিয়েটার থেকে শিশুকে বের করার পরই সবার চোখ উঠল কপালে। মূলত শিশুটির সমস্যা বাম চোখে হলেও চিকিৎসকরা অপারেশন করেছেন তার ডান চোখে। আর এই অপারেশনে শিশুটির পরিবারের আর্থিক খরচ হয়েছে ৪৫ হাজার।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লির পার্শ্ববর্তী গ্রেটার নয়ডা এলাকায়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেটার নয়ডার একটি হাসপাতালে বাম চোখে অস্ত্রোপচারের জন্য গেলেও সাত বছর বয়সী এক বালকের ডান চোখে অস্ত্রোপচার করা হয়েছে। গত ১২ নভেম্বর গামা ১ সেক্টরের আনন্দ স্পেকট্রাম হাসপাতালে ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী ছেলেটির বাবা নিতিন ভাটি জানান, বাম চোখে প্রায়ই পানি পড়ায় তারা তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার আনন্দ ভার্মা তাদের জানান, তার চোখে প্লাস্টিকের মতো একটি বস্তু রয়েছে— যা অপারেশন করে নিরাময় করা যেতে পারে।

এই অপারেশন করতে ৪৫ হাজার রুপি খরচ হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। গত মঙ্গলবার ছেলে যুধিষ্ঠিরের অপারেশন করেন চিকিৎসক।

কিন্তু বাড়িতে পৌঁছে ছেলেটির মা লক্ষ্য করেন, তার ছেলের ভুল চোখে অপারেশন করা হয়েছে। এরপরে তার বাবা-মা ডাক্তারের কাছে গেলেও ওই চিকিৎসক ও তার কর্মীরা তাদের সাথে খারাপ ব্যবহার করেন বলে পুলিশ জানিয়েছে।

এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির পরিবার হাসপাতালে হট্টগোল সৃষ্টি করে এবং গৌতম বুদ্ধ নগরের চিফ মেডিকেল অফিসারের (সিএমও) কাছে অভিযোগ দায়ের করে। ছেলেটির বাবা তার অভিযোগে ওই ডাক্তারের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন এবং হাসপাতালটি সিলগালা করারও আহ্বান জানিয়েছেন।

এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং শিগগিরই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!