1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শোভাযাত্রায় অংশ নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

শোভাযাত্রায় অংশ নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

প্রতিনিধি

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর এবার প্রথম ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বড় পরিসরে রাজধানীতে শোভাযাত্রা করতে যাচ্ছে বিএনপি। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে এই শোভাযাত্রা। 

শুক্রবার (৮ নভেম্বর ) দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হবে। কিন্তু তার আগে থেকেই নয়াপল্টন এলাকায় জড়ো হতে শুরু করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শোভাযাত্রায় রাজধানীর পাশাপাশি আশপাশের মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার নেতাকর্মীরা অংশ নেবেন।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন থানা-ওয়ার্ডের নেতাকর্মী ছোট-ছোট মিছিল নিয়ে নয়াপল্টনের আশপাশের সড়কে জড়ো হচ্ছেন। তাদের হাতে ব্যানারের পাশাপাশি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বড় আকারের ছবি দেখা গেছে।

ছবির পাশাপাশি নেতাকর্মীদের হাতে দলীয় ও জাতীয় পতাকা শোভা পাচ্ছে। কারও কারও মাথায় লাল সবুজের ক্যাপ দেখা গেছে।

এদিকে শোভা যাত্রার জন্য পিকআপ ভ্যানের পাশাপাশি ঘোড়ার গাড়িও প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জরুরি চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতে দেখা গেছে।

এদিকে বিএনপির শোভাযাত্রাকে কেন্দ্র করে নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল, মৎস্যভবন এলাকায় কিছু কিছু সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যার ফলে, সাপ্তাহিক ছুটির দিন হলেও কিছুটা যানজট সৃষ্টি হয়েছে।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, শোভাযাত্রা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল-মৎস্যভবন-ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট-শাহবাগ-হোটেল শেরাটন-বাংলামোটর-কারওয়ান বাজার-ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে সমাপ্ত হবে।

নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রেখে শোভাযাত্রা উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মানিক মিয়া অ্যাভিনিউতে শোভাযাত্রা শেষে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!