1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত

প্রতিনিধি

দিল্লিতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে দিল্লি চলে যান তিনি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশের ফেরত চাওয়ার মধ্যেই তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।

দেশ ছেড়ে পালানোর পর থেকে তিনি আড়ালে চলে গেছেন হাসিনা। যদিও দিল্লির একটি সেফ হাউজে তাকে রাখা হয়েছে।

গত ২৩ ডিসেম্বর শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে নোট ভার্বাল পাঠায় বাংলাদেশ। তবে সেটির জবাব এখন পর্যন্ত দেয়নি নয়াদিল্লি।

হাসিনা যেন ভারতে আরও সময় অবস্থান করতে পারেন সেজন্য তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে সূত্রটি। এছাড়া তাকে কোনো ধরনের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি বলেও নিশ্চিত করেছেন তিনি। কারণ ভারতে কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সুযোগ নেই।

হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর কাজটি করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছে লোকাল ফরেনার্স রিজিওনাল অফিস (এফআরআরও)।

এদিকে গুম ও জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে পাসপোর্ট অধিদপ্তর। গতকাল মঙ্গলবার এমন তথ্য জানানো হয়। এরপরই জানা গেল, হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার।

এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে গত সোমবার দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এরমধেই হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করল নরেন্দ্র মোদির সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!