1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শিবির সভাপতির ‘তালাবা’ নেতাদের সঙ্গে সাক্ষাৎ বিশ্বাসঘাতকতা : নাছির - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

শিবির সভাপতির ‘তালাবা’ নেতাদের সঙ্গে সাক্ষাৎ বিশ্বাসঘাতকতা : নাছির

প্রতিনিধি

১৯৭১ সালের গণহত্যায় জড়িত পাকিস্তানি সংগঠন ইসলামী জামিয়াত-ই-তালাবার নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ছাত্রশিবির— এমন অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সোমবার (২৩ জুন) রাজধানীর তিতুমীর কলেজে ছাত্রদলের সদস্য ফর্ম বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

নাছির উদ্দীন বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যায় নেতৃত্ব দেওয়া যে ছাত্রসংগঠন পাকিস্তানে এখনো সক্রিয়, তাদেরই নেতাদের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছে শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। আসলে তারা এখনো তাদের প্রিয় অভিভাবককে ভুলতে পারেনি। এটা শুধু রাজনৈতিক নয়, জাতীয় স্বার্থেরও পরিপন্থী।

তিনি বলেন, যারা আমাদের ভাইদের হত্যা করেছে, বোনদের ধর্ষণ করেছে— সেই সংগঠনের উত্তরসূরীদের সঙ্গে শিবিরের নেতারা গোপনে বসেন, বৈঠক করেন, অথচ এ নিয়ে দেশে একটি কথাও কেউ বলেন না। পাকিস্তানের তালাবা সংগঠনের ফেসবুক পোস্ট না হলে হয়তো এই বিশ্বাসঘাতকতা কেউ জানত না।

ছাত্রদলের এই নেতা আরও বলেন, তালাবা পাকিস্তান নিজেরাই বলছে তারা শিবিরের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে মিশন বাস্তবায়ন করবে। বাংলাদেশের শিক্ষার্থীদের বিভ্রান্ত করার এই মিশন কিসের? ছাত্রশিবিরকে সেটা জাতির সামনে স্পষ্ট করতে হবে। ১৯৭১ সালের ঘাতকদের উত্তরসূরীদের সঙ্গে গোপন বৈঠকের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে তাদের।

উল্লেখ্য, তালাবা পাকিস্তানের ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে জানানো হয়, সম্প্রতি ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম দেশটির রাজধানী ইসলামাবাদে গিয়ে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি হাসিম বিল্লাহ হাসমি ও সাধারণ সম্পাদক ওয়াসিম হায়দারের সঙ্গে সাক্ষাৎ করেন। যার পরিপ্রেক্ষিতে ছাত্রদলের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!