1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রোহিত-কোহলিরা নতুন চুক্তিতে কত টাকা বেতন পাবেন - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

রোহিত-কোহলিরা নতুন চুক্তিতে কত টাকা বেতন পাবেন

প্রতিনিধি

আগামী মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নামের তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বিরাট কোহলি এবং রোহিত শর্মা আগের মতোই এ+ ক্যাটাগরিতে রয়েছেন। ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ার আবারও চুক্তির আওতায় ফিরেছেন। ১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫— এই সময়কালের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছে দেশটির বোর্ড।

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে ইতোমধ্যে অবসর নেওয়ায় কোহলি এবং রোহিতের বেতন কমতে পারে বলে গুঞ্জন ছিল। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটও এখন খুব বেশি খেলা হয় না। সেই অর্থে কোহলি এবং রোহিত এখন মূলত টেস্ট ক্রিকেট খেলেন। তবে দুই সিনিয়র ক্রিকেটারের টাকা কমায়নি দেশটির বোর্ড। তাদের সঙ্গে এ+ বিভাগে রয়েছেন জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা।

‘এ’ বিভাগে জায়গা পেয়েছেন ৬ জন ক্রিকেটার। ঋষভ পান্ত গত বছর ছিলেন ‘বি’ বিভাগে। এবার তিনি ‘এ’ বিভাগে উঠে এসেছেন। ‘বি’ বিভাগে জায়গা পেয়েছেন পাঁচ জন ক্রিকেটার। ‘সি’ বিভাগে জায়গা পেয়েছেন ১৯জন ক্রিকেটার।

কেন্দ্রীয় চুক্তির তালিকায় এবার মোট ৩৪ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। গতবার এই সংখ্যা ছিল ৩০। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিন স্বাভাবিকভাবেই তালিকায় জায়গা পাননি। ‘এ’ বিভাগে তার জায়গাতেই পান্ত উঠে এসেছেন।
এ ছাড়াও বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাননি শার্দুল ঠাকুর, জীতেশ শর্মা, শ্রীকর ভরত এবং আবেশ খান। নতুন জায়গা পেয়েছেন ন’জন ক্রিকেটার। তারা হলেন আকাশ, সরফরাজ, বরুণ, হার্ষিত, অভিষেক, শ্রেয়াস, ঈশান, ধ্রুব এবং নীতীশ।

চার গ্রেডে ক্রিকেটাররা কে কত বেতন পাবেন তা প্রকাশ করেনি বিসিসিআই। তবে ইএসপিএন ক্রিকইনফো জানতে পেরেছে –এ প্লাস ক্যাটাগরিতে বাৎসরিক ৭ কোটি, এ গ্রেডে ৫ কোটি, বি গ্রেডে ৩ কোটি এবং সি গ্রেডে ১ কোটি রুপি বেতন পাবেন ক্রিকেটাররা।
বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে কে কোন ক্যাটাগরিতে
ক্যাটাগরি ‘এ’ প্লাস: রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা;

ক্যাটাগরি ‘এ’: মোহাম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, রিশভ পন্ত;
ক্যাটাগরি ‘বি’: সুর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার;

ক্যাটাগরি ‘সি’: রিঙ্কু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিভাম দুবে, রবি বিষ্ণয়ি, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সাঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, রজত পাতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতিশ কুমার রেড্ডি, ঈশান কিশান, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী ও হার্ষিত রানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!