1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রোম্যান্টিক দৃশ্যে অভিনয়ে শাহরুখকে যেভাবে রাজি করান মাধুরী - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

রোম্যান্টিক দৃশ্যে অভিনয়ে শাহরুখকে যেভাবে রাজি করান মাধুরী

প্রতিনিধি

বলিউড অভিনেত্রী মাধুরী দিক্ষীতের হাসি, নাচের ছন্দ- সবই যেন প্রাণ ঢালে সিনেমায়। কিন্তু এই মাধুরীই নাকি একটি রোম্যান্টিক ছবিতে অভিনয় করার জন্য রাজি করিয়েছিলেন বলিউড কিং শাহরুখ খানকে। সদ্য এক সাক্ষাৎকারে সেই গল্পই শোনালেন মাধুরী।

‘দিল ও পাগল হ্যায়’ ছবিটির আগে শাহরুখের সঙ্গে ‘আঞ্জাম’ ও ‘কয়লা’ ছবিটিতে কাজ করেছিলেন মাধুরী। ‘কয়লা’ ছবিটিতে অভিনয় করতে করতে শাহরুখকে মাধুরী বলেছিলেন, ‘আমাদের মনে হয় আমাদের এবার একটা রোমান্টিক ছবিতে অভিনয় করা উচিত।’

মাধুরী বলেন ‘শাহরুখের সঙ্গে আগের ছবি বলতে তার ছিল হয় মারামারি করছি নাহলে নোংরা কাপড়ে দৌড়াচ্ছি। কোনও প্রেমের দৃশ্য নেই’। মাধুরী তাই চেয়েছিলেন শাহরুখের সঙ্গে এমন একটি ছবি করতে যেখানে তিনি সাজগোজ করতে পারবেন। সুন্দর রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে পারবেন। মাধুরীর কথায়, ‘রাজি হন শাহরুখ। তারপরেই শ্যুটিং হয় ‘দিল তো পাগল হ্যায়’ ছবির।’

শাহরুখ ও মাধুরী একসঙ্গে মিলে একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন। ‘দিল তো পাগল হ্যায়’ তার মধ্যে অন্যতম।

মাধুরীকে শেষবার দেখা গেছে ‘ভুলভুলাইয়া থ্রি’ ছবিতে। এই ছবিতে ছিলেন বিদ্যা বালান, কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরি। এই ছবিতে মাধুরীর অভিনয় প্রশংসিত হয়েছে। ছবিতে শুধু অভিনয় নয়, রয়েছে মাধুরীর নাচের দৃশ্যও। তাতে মুগ্ধ হয়েছেন দর্শক।

আগামীকে একাধিক কাজে দেখা যাবে মাধুরীকে। চলছে তারই প্রস্তুতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!