1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজশাহীতে পদ্মার পানি বাড়ছে, উজানের ঢলে মৌসুমের সর্বোচ্চ প্রবাহ রেকর্ড - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

রাজশাহীতে পদ্মার পানি বাড়ছে, উজানের ঢলে মৌসুমের সর্বোচ্চ প্রবাহ রেকর্ড

প্রতিনিধি

ভারতের উজান থেকে নেমে আসা ঢলের কারণে রাজশাহীতে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানি ০.৩১ মিটার (৩১ সেন্টিমিটার) বেড়ে বর্তমানে ১০.৯০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা চলতি মৌসুমে সর্বোচ্চ বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

রোববার (১২ জুলাই) সকাল ৯টায় রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় পানি পরিমাপ করে এ তথ্য নিশ্চিত করে পাউবো।

পাউবোর তথ্য অনুযায়ী, জুন মাসের শেষ দিক থেকেই পদ্মার পানি বাড়তে শুরু করে। ৫ জুলাই পানি ছিল ১০.৫৩ মিটার। এরপর কিছুদিন পানি সামান্য কমে ৭ থেকে ৯ জুলাই ১০.৩৪ মিটারে নেমে এলেও ১০ জুলাই থেকে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। ১১ জুলাই পানির উচ্চতা ছিল ১০.৫৯ মিটার এবং একদিনের ব্যবধানে তা বেড়ে ১০.৯০ মিটারে পৌঁছেছে।

সরেজমিনে দেখা গেছে, পদ্মা নদীর বুকে জেগে ওঠা ছোট ছোট চরগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে। পাশাপাশি নদীতে নতুন পানির সঙ্গে ভেসে আসছে কচুরিপানা, যা বর্ষাকালে পানির উচ্চতা বৃদ্ধির একটি স্বাভাবিক লক্ষণ।

স্থানীয় নৌকার মাঝি সাইফুল ইসলাম বলেন, কয়েকদিন ধরেই পদ্মার পানি বাড়ছে। নতুন পানির সঙ্গে প্রচুর কচুরিপানা ভেসে আসছে। তার মতে, শ্রাবণ মাসে পদ্মার পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

পদ্মাপাড়ের বাসিন্দা নজরুলও জানান, বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়ার সঙ্গে কচুরিপানা ভেসে আসা একটি নিয়মিত দৃশ্য।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক বলেন, পদ্মার পানি ধীরে ধীরে বাড়লেও বর্তমানে তা বিপৎসীমার অনেক নিচে রয়েছে। রাজশাহীতে পদ্মার বিপৎসীমা ১৮.৫০ মিটার। বর্তমানে নদীর পানি সেই সীমার প্রায় ৭.৬০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই তাৎক্ষণিকভাবে বন্যার আশঙ্কা না থাকলেও পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!