1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজধানীতে ভোজ্যতেলের সংকট অব্যাহত, সুপারশপেও সীমিত বিক্রি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

রাজধানীতে ভোজ্যতেলের সংকট অব্যাহত, সুপারশপেও সীমিত বিক্রি

প্রতিনিধি

রাজধানীর বিভিন্ন বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট এখনো কাটেনি। অধিকাংশ মুদি দোকানে সপ্তাহের বেশি সময় ধরে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। ফলে অনেক দোকানি বিকল্প হিসেবে তুলনামূলক বেশি দামের ক্যানোলা তেল বিক্রির দিকে ঝুঁকছেন।

বুধবার (১১ মার্চ) ঢাকার সবুজবাগ, মুগদা, মানিকনগর ও খিলগাঁও এলাকার বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ দোকানে এক ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেল নেই। কোথাও কোথাও পাঁচ লিটারের বোতল পাওয়া গেলেও সেটিও সীমিত।

বাজারে সরবরাহ কম

মুগদা বাজারের রহমান জেনারেল স্টোরের স্বত্বাধিকারী মো. এমদাদুল জানান, প্রায় এক সপ্তাহ ধরে চাহিদা অনুযায়ী এক ও দুই লিটারের বোতলজাত তেলের সরবরাহ পাওয়া যাচ্ছে না। আগে ডিলার পর্যায় থেকে যে কমিশন দেওয়া হতো সেটিও কমে গেছে।

তিনি বলেন, আগে পাঁচ লিটারের বোতল ডিলাররা প্রায় ৯৩০ টাকায় দিতেন। এখন সেটি ৯৪০ থেকে ৯৪৫ টাকায় দিতে হচ্ছে। ফলে বোতলে লেখা ৯৫৫ টাকার নিচে বিক্রি করা কঠিন হয়ে পড়েছে। আগে কমিশন বেশি থাকায় ৯৪৫ থেকে ৯৫০ টাকায় বিক্রি করা যেত।

খোলা তেলের দামও বেড়েছে

বোতলজাত তেলের সংকটের কারণে খোলা সয়াবিন তেলের দামও বেড়েছে। বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে খোলা সয়াবিন তেল ২০৮ থেকে ২১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

রমজানের শুরুতে খোলা তেলের দাম ছিল ১৯৫ থেকে ২০০ টাকা কেজি। গত সপ্তাহেও তা ২০০ থেকে ২০৫ টাকার মধ্যে ছিল।

সুপারশপেও সীমিত বিক্রি

চেইন সুপারশপ Shwapno-এর মানিকনগর শাখায় খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবারের পর কয়েকদিন বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ ছিল না। বুধবার আবার Fresh ব্র্যান্ডের কিছু তেল এসেছে, তবে বিক্রি সীমিত রাখা হয়েছে।

সুপারশপ কর্তৃপক্ষ জানিয়েছে, একজন ক্রেতা দিনে সর্বোচ্চ এক লিটারের তিনটি, দুই লিটারের দুটি অথবা পাঁচ লিটারের একটি বোতল কিনতে পারবেন।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ স্বাভাবিক না হলে সামনে ভোজ্যতেলের বাজারে আরও অস্থিরতা তৈরি হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!