1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘রমজান মাসে আমি শুটিং করি না’ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে

‘রমজান মাসে আমি শুটিং করি না’

প্রতিনিধি

শুরুটা উপস্থাপনা দিয়ে, এরপর নাটকে অভিনয়। একে একে বিভিন্ন বিজ্ঞাপনে মডেলিং- এরপর সিনে পর্দা। ১৭ বছরের ক্যারিয়ারে খুব বেশি সাফল্য না পেলেও নাটক-সিনেমাতে কাজ করে যাচ্ছেন সমানতালেই।

বেশ কয়েকটি নাটকের কাজে যুক্ত আছেন প্রিয়াঙ্কা। ফলে শুটিং নিয়ে তার কমবেশি ব্যস্ততা থাকে বছরজুড়েই। কিন্তু রমজান মাসের ক্ষেত্রে অভিনেত্রীর জন্য ব্যাপারটি আলাদা! বলে রাখা ভালো, নিজের ধর্ম নিয়ে বেশ সতর্ক এই অভিনেত্রী। প্রায় সাক্ষাৎকারেই ধর্মীয় দায়িত্ব পালনকে গুরুত্ব দিয়েই তুলে ধরেন তিনি।

এরই মধ্যে জানালেন, রোজার মাসে শুটিং থেকে বিরত থাকেন প্রিয়াঙ্কা জামান। এই মাসে শুটিংয়ের ব্যস্ততা থাকলেও শুধু ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন বলেও জানান অভিনেত্রী।

প্রিয়াঙ্কা জামান গণমাধ্যমে বলেন, ‘রমজান মাসে আমি শুধু আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব। বাসায় আব্বু-আম্মুকে সময় দেব। নিজেকে সময় দেব।’

রোজার এই এক মাস কোনো শুটিং করেন না জানিয়ে অভিনেত্রী বলেন, ‘এই একটা মাস আমি কোনো শুটিং করি না। আমি যে ধারাবাহিক নাটকগুলোতে জড়িত আছি এই ধারাবাহিক নাটকের শুটিং না হলে আমি কোনো শুটিংই করি না। এক মাস আমি নিজের প্রতি যত্ন নিই। আর ইবাদত করি। ইবাদতে মশগুল থাকি।’

সম্প্রতি নতুন তিনটি নাটকে অভিনয় শুরু করেছেন প্রিয়াঙ্কা জামান। তার মধ্যে দুটি একক নাটক হচ্ছে ‘বিয়ে বাড়ির গল্প’ ও ‘এতিম বউ’। আরেকটি হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ভাইরাল গ্রাম’। ধারাবাহিকটি নির্মাণ করেছেন মারুফ আহমেদ রিজভী খান। এতে তার সহশিল্পী প্রাণ রায় ও সাব্বির আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!