1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যে কারণে নিষেধাজ্ঞা কমলো হৃদয়ের, মাঠে নেমেই পেলেন অধিনায়কত্ব - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

যে কারণে নিষেধাজ্ঞা কমলো হৃদয়ের, মাঠে নেমেই পেলেন অধিনায়কত্ব

প্রতিনিধি

আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন তাওহীদ হৃদয়। এরপর তার নিষেধাজ্ঞা তুলে নিতে মোহামেডানের তরফে আপিলও করা হয়েছিল। এবার তার শাস্তির মেয়াদ কমলো।

প্রিমিয়ার লিগে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ায় সুপার লিগের প্রথম ম্যাচে গেল বৃহস্পতিবার দেখা যায়নি হৃদয়কে। তার বদলে মোহামেডানের নেতৃত্ব পান রনি তালুকদার।

এর মধ্যেই এক ম্যাচ বাকি থাকতেই নিষেধাজ্ঞা উঠে গেছে হৃদয়ের। আজ (রোববার) সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে অগ্রণী ব্যাংকের বিপক্ষে মাঠে নেমেছেন হৃদয়। সেই সঙ্গে অধিনায়কত্বেও ফিরেছেন। প্রসঙ্গত, অসুস্থ হয়ে ছিটকে যাওয়ার আগপর্যন্ত মোহামেডানের নেতৃত্ব সামলেছেন তামিম ইকবাল।
হৃদয়ের শাস্তি কমাতে আবেদনের প্রেক্ষিতে ম্যাচ রেফারি গতকাল একটি সভা করে ডিমেরিট পয়েন্ট তুলে দিয়েছে ৪টি। ফলে এক ম্যাচ নিষেধাজ্ঞা কমে যায় তার।

আবাহনীর সঙ্গে ম্যাচটিতে ফিল্ডিংয়ের সময় আম্পায়ার শরফুউদ্দৌলা ইবনে শহিদ সৈকতের সঙ্গে তর্কে জড়ান হৃদয়। মূলত আরেক আম্পায়ার তানভীরের দেওয়া এক সিদ্ধান্ত মেনে নিতে পারেননি মোহামেডান অধিনায়ক।

পরে সেখানে সৈকত কথা বলতে আসলে হৃদয়ের সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ নিয়ে ম্যাচ শেষেও কথা বলেন হৃদয়। পরে শাস্তির মুখেও পড়েন হৃদয়। বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৭ ও ২.৮ ধারা ভাঙার কারণে হৃদয়কে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়। সঙ্গে ৮০ হাজার টাকা জরিমানাও গুনতে হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!