1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের ওপর উড়ে গেলো ভেনেজুয়েলার যুদ্ধবিমান - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের ওপর উড়ে গেলো ভেনেজুয়েলার যুদ্ধবিমান

প্রতিনিধি

আন্তর্জাতিক জলসীমায় নিজেদের যুদ্ধজাহাজের ওপর ভেনেজুয়েলা যুদ্ধবিমান উড়িয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে জানায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।নিজেদের যুদ্ধজাহাজের ওপর দিয়ে যুদ্ধবিমান উড়ানোকে ‘উস্কানি’ হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র।

গত মঙ্গলবার ভেনেজুয়েলার একটি ‘মাদক নৌকায়’ হামলা চালায় মার্কিন সেনারা। এতে ১১ জন নিহত হয়। যেটিকে ভেনেজুয়েলার সরকারের মাদক নৌকা হিসেবে দাবি করে তারা।

এরআগে ক্যারিবিয়ান অঞ্চলে নিজেদের আটটি যুদ্ধজাহাজ নিয়ে আসে যুক্তরাষ্ট্র। তারা জানায়, মাদকের বিরুদ্ধে লড়াই করতে সেখানে সেনা সমাবেশ করা হয়েছে।

তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন যুদ্ধজাহাজ আসাকে স্বাভাবিকভাবে নেননি। গত সোমবার তিনি এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের পরিকল্পনা করছে।

এদিকে ভেনেজুয়েলাকে মাদক সম্রাট হিসেবে অভিহিত করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “মার্কিন সামরিক বাহিনীর পরিচালিত মাদকবিরোধী এবং সন্ত্রাসবিরোধী অভিযানে কোনো ধরনের বাধা, প্রতিরোধ বা হস্তক্ষেপের চেষ্টা না করার জন্য ভেনিজুয়েলার ক্ষমতাসীন মাদক চক্রকে জোরালোভাবে সতর্ক করা হচ্ছে।”

মাদক চোরাচালান রোধে এরআগে ক্যারিবিয়ান অঞ্চলগুলোতে সাধারণত টহল দিত যুক্তরাষ্ট্র। কিন্তু তারা সেই কৌশল থেকে সরে এসে প্রাণঘাতি হামলা চালানোর কৌশল অবলম্বন শুরু করেছে।

সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!