1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যানবাহন চলাচলের জন্য হাইকোর্ট ক্রসিংয়ের বামের লেনে আইল্যান্ড নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও মেট্রোরেল কর্তৃপক্ষ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

যানবাহন চলাচলের জন্য হাইকোর্ট ক্রসিংয়ের বামের লেনে আইল্যান্ড নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও মেট্রোরেল কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক :

ঈদকে সামনে রেখে সড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচলের জন্য হাইকোর্ট ক্রসিংয়ের বামের লেনে আইল্যান্ড নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও মেট্রোরেল কর্তৃপক্ষ। ট্র্যাফিক-রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্র্যাফিক-শাহবাগ জোন) শেখ মুত্তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, হাইকোর্ট ক্রসিং মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর চলাচল এবং সচিবালয় ও পুলিশ হেডকোয়ার্টার্সে যাতায়াতের রুট হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাজার গেইট থেকে বিচারপতি, আইনজীবী ও জনসাধারণের প্রচুর গাড়ি ও রিকশা উল্টাে দিক দিয়ে বের হয়ে এই ক্রসিংয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

সুপ্রিম কোর্টের মাজার গেটের সামনে থেকে বামের লেনে গাড়ি চলাচলে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে আইল্যান্ড নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে সড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এ জন্য ডিএমপির ট্র্যাফিক বিভাগের উদ্যোগে রাস্তার ছোটখাটো সংস্কার কাজ করে শৃঙ্খলা ফেরাতে কাজ করা হচ্ছে। কাজটি সিটি কর্পোরেশনের হলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঈদে ঘরে ফেরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতেই এই উদ্যোগ নিয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!