1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মোহামেডানের অধিনায়কত্ব করবেন কে? - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

মোহামেডানের অধিনায়কত্ব করবেন কে?

প্রতিনিধি

চলমান ডিপিএলে গেল শনিবার মিরপুর শের-ই-বাংলায় মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আবাহনী-মোহামেডান। যেখানে জয় তুলে নিয়েছিল মোহামেডান। আর এই ম্যাচে ফিল্ডিংয়ের সময় আম্পায়ার শরফুউদ্দৌলা ইবনে শহিদ সৈকতের সঙ্গে তর্কে জড়ান মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়।

মূলত আরেক আম্পায়ার তানভীরের দেওয়া এক সিদ্ধান্ত মেনে নিতে পারেননি মোহামেডান অধিনায়ক। পরে সেখানে সৈকত কথা বলতে আসলে হৃদয়ের সাথে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে এ ঘটনায় শাস্তির মুখে পড়েন হৃদয়।
বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৭ ও ২.৮ ধারা ভাঙার কারণে হৃদয়কে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে ৮০ হাজার টাকা জরিমানাও গুনতে হচ্ছে। মূলত ম্যাচ শেষে আম্পায়ারকে নিয়ে মন্তব্য করায় এমন শাস্তি। সবমিলিয়ে দুই ম্যাচ খেলতে পারবেন না হৃদয়। যে কারণে সুপার লিগের প্রথম ম্যাচে কাল বৃহস্পতিবার দেখা যাবে না হৃদয়কে।

হৃদয় না থাকায় মোহামেডানের অধিনায়কত্ব কে করবেন সেটি নিয়েই আলোচনা হচ্ছে। দলটিতে রয়েছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো সিনিয়র ক্রিকেটাররা। জানা গেছে, মাহমুদউল্লাহর কাঁধেই উঠতে যাচ্ছে নেতৃত্ব।

এদিকে, মোহামেডানে খেলা একাধিক ক্রিকেটার আসন্ন জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। যে কারণে তাদের ছাড়াই সুপার লিগে খেলতে হবে দলটিকে। তবে নতুন করে মুস্তাফিজুর রহমান, ফরহাদ হোসেন এবং নাবিল সামাদকে দলে ভিড়িয়েছে মোহামেডান। এ ছাড়া তৌফিক খান তুষারের সঙ্গেও কথা বার্তা চলছে দলটির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!