1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মারা গেছেন ‘টপ গান’ খ্যাত অভিনেতা ভ্যাল কিলমার - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে

মারা গেছেন ‘টপ গান’ খ্যাত অভিনেতা ভ্যাল কিলমার

প্রতিনিধি

মারা গেছেন ‘টপ গান’ খ্যাত মার্কিন অভিনেতা ভ্যাল কিলমার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। ১ এপ্রিল (মঙ্গলবার) লস অ্যাঞ্জেলেসে মৃত্যু হয়েছে তার। ‘ব্যাটম্যান ফরএভার’ এবং ‘দ্য ডোর্স’-এ জিম মরিসনের চরিত্রে কালজয়ী অভিনয় জনপ্রিয়তা এনে দেয় ভ্যালকে।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন থেকে কণ্ঠনালীতে ক্যানসার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ভ্যাল কিলমা, তার সঙ্গে নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছিলে ।

অভিনেতার মেয়ে মার্সিডিজ কিলমার জানিয়েছেন, নিউমোনিয়ার কারণে শেষের দিকে আর লড়াই চালিয়ে যেতে পারছিলেন না তার বাবা।

আট এবং নয়ের দশকে হলিউড কাঁপিয়েছেন সোনালি চুলের হ্যান্ডসাম এই অভিনেতা। ‘টপ গান’, ‘রিয়াল জিনিয়াস’, ‘উইলো’, ‘হিট’ এবং ‘দ্য সেন্ট’ ছবিতে তাঁর অসামান্য অভিনয় দর্শকদের নজর কেড়েছিল।

গলায় ক্যান্সার বাসা বাঁধায় দীর্ঘদিন ধরেই রূপালি পর্দায় আর দেখা যেত না ভ্যাল কিলমারকে। কিন্তু ২০২১ সালে ‘টপ গান: দ্য ম্যাভেরিক’ ছবির মাধ্যমে বড় পর্দায় কামব্যাক করেন। যদিও ক্যান্সারের কারণে কথা বলার সমস্যা রয়েই গিয়েছিল।

১৯৯৫ সালে তিনি ব্যাটম্যানের চরিত্রে প্রথম অভিনয় করেন। ‘ডার্ক নাইট’ সিরিজে তার আত্মপ্রকাশ দর্শকদের মধ্যে ভিন্ন মতামত তৈরি করেছিল। ১৯৯৭ সালের ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’ ছবিতে তার পরিবর্তে এই চরিত্রে অভিনয় করেছিলেন জর্জ ক্লুনি। তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সে ছবি। ব্যাটম্যানের চরিত্রে ততদিনে দর্শকদের মনে গেঁথে গিয়েছিল ভ্যাল কিলমারই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!