1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মান্দায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

মান্দায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধি

নওগাঁর মান্দায় প্রতিপক্ষকে ফাঁসাতে ঘটনার ৪ দিন পর মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচারের করিয়েছেন অভিযুক্তরা। এই মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার ৩ নং পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামে বাদী নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

বক্তারা বলেন, মারামারির ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে অভিযুক্ত ফারুক হোসেন তার ছেলের হাত-পা বেঁধে ফেলে রেখে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে মিথ্যা সংবাদ প্রচার করান। এমন নেক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী রিয়াজ উদ্দিন ও তার পরিবার জানান, গত ১৬ সেপ্টেম্বর আমার নাতি আতিকুর রহমান (১৪) এবং পাশের প্রতিবেশী অভিযুক্ত ফারুক হোসেনের ছেলে সাগর হোসেন (৭) সাথে পুকুরে ছিপ দিয়ে মাছ ধরা নিয়ে কথাকাটা ঘটনা ঘটে।

এই ঘটনাকে কেন্দ্র করে ফারুক হোসেনের নেতৃত্বে অবৈধ জনতায় সংঘবদ্ধ হয়ে ভুক্তভোগী রিয়াজ উদ্দীন শাহার বাড়ীতে অনাধিকার প্রবেশ করে মারপিট করেন। এতে নারী শিশুসহ বেশ কয়েকজন গুরুত্বর আহত হন। এঘটনায় রিয়াজ উদ্দিন বাদী হয়ে থানা একটি মামলা দায়ের করেন। সেই মামলা থেকে বাঁচতে অভিযুক্ত ফারুক হোসেন ও তার স্ত্রী ঘটনার ৪ দিন পর (২০ সেপ্টেম্বর) স্থানীয় এক সাংবাদিকের সহযোগীতায় নির্জনে ফারুক হোসেন নিজের বাচ্চার হাতপা বেঁধে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন। এতে এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ভুক্তভোগী রিয়াজ উদ্দিন বলেন, মূল ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এরকম নাটক সাজিয়েছেন অভিযুক্ত ফারুক হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!