1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাদক নিয়ে বিমানবন্দরে আটক কানাডার অধিনায়কের জামিন - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

মাদক নিয়ে বিমানবন্দরে আটক কানাডার অধিনায়কের জামিন

প্রতিনিধি

মাদকদ্রব্য বহনের অভিযোগে বার্বাডোজের বিমানবন্দরে আটক হওয়া কানাডা ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কির্টনের জামিন হয়েছে। নিজেকে আদালতে নির্দোষ দাবি করেছিলেন ক্যারিবীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার। পরে অভিযোগ ও পরিস্থিতি বিবেচনা করে তাকে জামিন দেন বিচারক।

গত রোববার কানাডা থেকে জন্মভূমি বার্বাডোজে যাচ্ছিলেন কির্টন। বার্বাডোজ বিমানবন্দরে তার সঙ্গে প্রচুর পরিমাণে ক্যানাবিস বা গাঁজা পাওয়া যায়। যার জেরে স্থানীয় পুলিশ তাকে আটক করে। এরপর পুলিশি হেফাজতেই রাখা হয় ক্যারিবিয়ান বংশোদ্ভূত এই ক্রিকেটারকে। আদালত কির্টনকে আগামী ২ জুন পরবর্তী শুনানির জন্য আবারও হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।

নিকোলাস কির্টন বয়সভিত্তিক পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন। পরে কানাডার হয়ে খেলা শুরু করেন। ২০১৮-এ তার জাতীয় দলে অভিষেক হয়। গত বছর আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন। একই বছরে অধিনায়কের দায়িত্বও পেয়েছিলেন।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে ছিল কানাডা। সেই দলে ছিলেন কির্টন। সেবারের টুর্নামেন্টে একমাত্র জয়ের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৫ বলে ৪৯ রানের ইনিংসও খেলেছিলেন। ১২ রানে ম্যাচ জিতেছিল কানাডা।

সামনেই কানাডার খেলা রয়েছে। নর্থ আমেরিকা কাপে বাহামাস, বারমুডা, আমেরিকা ও ক্যামান আইল্যান্ডের বিরুদ্ধে খেলবে কানাডা ক্রিকেট দল। সেখানে আদৌ কির্টন খেলতে পারবেন কি না, সেই নিয়ে সংশয় রয়েছে। এই নিয়ে ক্রিকেট কানাডা জানিয়েছে, “আমরা বিষয়টা যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছি। তবে তাতে আমাদের ম্যাচের প্রস্তুতিতে কোনও প্রভাব পড়বে না। আমরা গৌরব ও পেশাদারিত্বের সঙ্গে দেশকে নেতৃত্ব দেব।”

এর আগে কির্টনের আটক হওয়া নিয়ে কানাডা ক্রিকেটের তরফে বলা হয়, “আমরা নিকোলাস কার্টনের বিরুদ্ধে অভিযোগ ও তাকে পুলিশি হেফাজতে নেওয়ার বিষয়ে অবগত আছি। আপাতত পরিস্থিতির দিকে নজর রাখছি। ক্রিকেট কানাডা চায় গোটা ঘটনায় যেন স্বচ্ছতা থাকে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!