1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে ৬৫০ ফুট গভীর খাদে যাত্রীবাহী বাস, নিহত ২০ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে ৬৫০ ফুট গভীর খাদে যাত্রীবাহী বাস, নিহত ২০

প্রতিনিধি

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। দেশটির উত্তরাখণ্ড রাজ্যে যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৬৫০ ফুট গভীর খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

সোমবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস গভীর খাদে পড়ে যাওয়ার পরে কমপক্ষে ২০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জেলা ম্যাজিস্ট্রেট অলোক কুমার পান্ডে জানিয়েছেন।

বাসটি গাড়ওয়াল থেকে কুমায়ুন যাচ্ছিল এবং পথিমধ্যে মার্চুলা নামক স্থানে দুর্ঘটনার শিকার হয় বলে জানা গেছে।

কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে কারণ বাসটি ২০০ মিটার বা ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায় তখন এটিতে প্রায় ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিল।

টাইমস অব ইন্ডিয়া বলছে, পুলিশ এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) কর্মীরাসহ জরুরি কর্মীরা অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করতে ঘটনাস্থলে পৌঁছেছেন।

এদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আলমোড়া জেলার মার্চুলায় দুর্ভাগ্যজনক বাস দুর্ঘটনায় হতাহতের খবরে আমি দুঃখিত। জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!