1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভানুয়াতুতে ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ১৪ জন - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০

ভানুয়াতুতে ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ১৪ জন

প্রতিনিধি

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সরকার। ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী এই কম্পনে আহত হয়েছেন আরও কমপক্ষে ২০০ মানুষ।

বুধবার (১৮ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম বিবিসি।

সিডনি থেকে এএফপি জানিয়েছে, রাজধানী পোর্ট ভিলার একটি হাসপাতালে ৪ জন, ভূমিধসের ফলে ধংসস্তুপের নিচ থেকে ৬ জন এবং একটি ভবনের ধংসস্তুপ থেকে আরও ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তবে ওই ভবনের নিচে আরো মরদেহ থাকতে পারে। তাই মৃতের সংখ্যাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে মঙ্গলবার দিনের শেষে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ২০০ জনেরও বেশি লোককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা আরও জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পে দেশটির প্রধান হাসপাতাল, একটি বিশাল শপিং মল এবং মার্কিন দূতাবাসসহ বিভিন্ন দেশের কূটনীতিক মিশনের ভবনগুলোর অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া রাজধানীর আরও ১০টি ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনটি ব্রিজ এবং দুটি বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে ভানুয়াতুর সরকার জানিয়েছে, দেশটির পানি সরবরাহের দুটি বড় জলাধার সম্পূর্ণরূপে ধংস হয়ে গেছে। এই কারণে পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। বিমান বন্দরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। বিমানের জ্বালানি দূষিত হওয়ায় বিমান চলাচলও বন্ধ রয়েছে।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে প্রায়ই ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। নিম্নাঞ্চলের এ দ্বীপ রাষ্ট্রটিতে ৩ লাখ ২০ হাজার মানুষ বসবাস করেন। বিশ্বে প্রাকৃতিক দুর্যোগপ্রবণ যে কয়েকটি দেশ রয়েছে সেগুলোর মধ্যে ভানুয়াতু অন্যতম।

মূলত দেশটি প্রায়ই ভূমিকম্প, ঝড়, বন্যা ও সুনামির কবলে পড়ে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!