1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভাঙা মন নিয়ে প্রিয়াঙ্কার কড়া সিদ্ধান্ত! - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি

ভাঙা মন নিয়ে প্রিয়াঙ্কার কড়া সিদ্ধান্ত!

প্রতিনিধি

স্বভাবে বিনয়ী বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। প্রয়োজনে ক্ষমাও করে দেন। কিন্তু কাউকে অপছন্দ হলে তার দিকে মুখ ফিরেও চান না! অর্থাৎ নেতিবাচক বিষয়কে কোনোভাবেই নিজের জীবনে জায়গা দেন না প্রিয়াঙ্কা।

বলিউড থেকে হলিউডেও নিজের জায়গা তৈরি করে নিয়েছেন অভিনেত্রী। বহু মানুষের অনুপ্রেরণাও তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কন্যার ভাবনা-চিন্তা ও জীবনবোধ নিয়ে কথা বললেন মা মধু চোপড়া।

মধু তার কন্যার ব্যক্তিত্ব সম্পর্কে বলেন, ‘প্রিয়াঙ্কা তার বাবার কাছ থেকে এই স্বভাব পেয়েছে। ওর বাবাও জীবনে নেতিবাচক বিষয়কে প্রশ্রয় দিতেন না। প্রিয়াঙ্কাও একই রকম।’

নিজের জীবনে কোন মানুষকে জায়গা দেবেন, এ বিষয়ে নাকি খুবই সতর্ক থাকেন প্রিয়াঙ্কা। নেতিবাচক মানুষের কোনো জায়গা নেই তার জীবনে। অভিনেত্রীর মা বলেন, ‘পৃথিবীতে এমন অনেক মানুষ থাকে, যারা আমাদের একেবারেই পছন্দ করে না। সেই নেতিবাচকতা জীবনে ডেকে এনে কী হবে!’

মধু চোপড়া বলেন, ‘ওর কাউকে অপছন্দ হলে জীবন থেকে ছেঁটে ফেলে দেয়। একবারই এমন হয়েছে যদিও। ওই মানুষটা যদিও এটারই যোগ্য ছিল।’

উল্লেখ্য, ছয় বছরের এক সম্পর্কে মন ভেঙেছিল প্রিয়াঙ্কার। অভিনেত্রী নিজেই পরে জানিয়েছিলেন তার মাকে। অভিনেত্রীর এমন সিদ্ধান্তের প্রেক্ষিতেই মেয়েকে নিয়ে এমন মত মায়ের। তবে ঠিক কোন সম্পর্কে কন্যা আঘাত পেয়েছিলেন, তা নিয়ে নিশ্চিত নন মধু।

সম্পর্ক নিয়ে প্রিয়াঙ্কা নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এক সময়ে আমি পর পর সম্পর্কে জড়িয়ে পড়ছিলাম আমার সহ-অভিনেতাদের সঙ্গে। নিজেকে সেরে ওঠার কোনো সময়ই দেইনি। সম্পর্ক নিয়ে নিজের একটা ধারণা ছিল। সেই ধারণার সঙ্গে সেই প্রেমিকদের খাপ খাওয়াতে চাইতাম।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!