1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্রাজিলের হয়ে প্রথম জয়ের পর যা বললেন আনচেলত্তি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ব্রাজিলের হয়ে প্রথম জয়ের পর যা বললেন আনচেলত্তি

প্রতিনিধি

ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তির অভিষেকটা আশানুরূপ ছিল না। সেই ম্যাচে ড্র করেছিল দল। তবে জয় পেতে খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি তাকে। নিজের দ্বিতীয় ম্যাচেই ব্রাজিলের হয়ে প্রথম জয়ের দেখা পেলেন এই কোচ।

সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনায় বাংলাদেশ সময় বুধবার সকালে প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় ব্রাজিল। একমাত্র গোলটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। এই জয়ে ২৫ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে খেলা নিশ্চিত করেছে প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা।

এই জয়ের পর আনচেলত্তি বলেছেন, ‘ফুটবলে সবকিছু ভালোভাবে চলবে, এটা খুবই কঠিন এবং এই ১৫ দিন আমাদের সবকিছুই ঠিকঠাক চলেছে। আধুনিক ফুটবল বল পায়ে থাকা অবস্থায়, না থাকা সময়ে খেলোয়াড়দের মধ্যে তীব্রতা থাকার সাথে সম্পর্কিত। প্রতিপক্ষকে চাপে রাখা ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা, এটি প্রতিপক্ষকে তাদেরকে চাওয়া অনুযায়ী খেলার সুযোগ দেয় না।’

‘প্রতিপক্ষকে চাপ দেওয়ার সমস্যা হচ্ছে, এ ক্ষেত্রে আপনাকে ছুটতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে, মানসিক দৃঢ়তাও থাকতে হবে, যেটা এই দুই ম্যাচে দল দেখিয়েছে।’

আজকের ম্যাচ নিয়ে ভিনিসিয়ুস বলেন, ‘বিশ্বকাপে কোয়ালিফাই করতে জয় প্রয়োজন ছিল আমাদের। এখন কাজ করার জন্য কোচ সময় পাবেন। অবশ্যই, এদিনের পারফরম্যান্স আমাদের সেরা পারফরম্যান্সগুলোর একটি ছিল না, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে সবসময়ই জেতা।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!