1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বুধবার পর্যন্ত হিট অ্যালার্ট জারি আবহাওয়া অধিদফতরের - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

বুধবার পর্যন্ত হিট অ্যালার্ট জারি আবহাওয়া অধিদফতরের

অনলাইন ডেস্ক :

সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে এবং আগামীকাল মঙ্গলবার থেকে বাড়ার আশংকা রয়েছে। নতুন করে বুধবার পর্যন্ত হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদফতর। এদিকে আজ রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করবে। আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপ্রবাহ বয়ে যাচ্ছে।

রাজশাহী,টাঙ্গাইল,যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। শ্রীমঙ্গল ও চাঁদপুর জেলাসহ ঢাকা,রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর,ময়মনসিংহ সহ বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। অন্যদিকে,সিলেট,ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যস্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। আগামীকাল সারাদেশে চলমান তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। জলীয় বাষ্পেরে তারতম্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা সবজ্রসহ বৃষ্টি সিলেট বিভাগের দু’এক জায়গায় হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে শিলা বৃষ্টি । এছাড়া অন্যস্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী ২৪ এপ্রিল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৩০ মিনিটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!