1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিস্ফোরণের শব্দে রাতভর কাঁপল টেকনাফ, ২৫টি বসতঘরে ফাটল - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে

বিস্ফোরণের শব্দে রাতভর কাঁপল টেকনাফ, ২৫টি বসতঘরে ফাটল

প্রতিনিধি

মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল ফের উতপ্ত হয়ে উঠেছে। এবার টেকনাফের নাফ নদের ওপার থেকে থেমে থেমে ভারী গোলাগুলির শব্দ ভেসে আসছে। এছাড়া বিস্ফোরণের কাঁপুনিতে টেকনাফ সাবরাং আছারবুনিয়া গ্রামের ২৫টি মাটির ঘরের দেয়ালে ফাটল দেখা দিয়েছে।

গতকাল বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত নাফ নদ তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনে ওপার থেকে গোলাগুলির শব্দ আসতে থাকে।

সীমান্তের বাসিন্দাদের দাবি, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর ঘিরে স্থানীয় বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হয়েছে।

টেকনাফ সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল থেকে টেকনাফের নাফ নদের ওপার থেকে থেমে থেমে ভারি গোলাগুলির শব্দ ভেসে আসছে। এতে বিস্ফোরণের কাঁপুনিতে টেকনাফ সাবারাং আছারবুনিয়া গ্রামের ২৫টি মাটির দেয়ালের বাড়িতে ফাটল দেখা দিয়েছে। মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

সাবারাং আছারবুনিয়া এলাকার বাসিন্দা নুরুল আলম বলেন, গতকাল থেকে সীমান্তে ব্যাপক গোলাগুলির শব্দ ভেসে আসছে। এতে আমাদের এলাকার বেশ কয়েকটি ঘরে ফাটল ধরেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, সীমান্তে গোলাগুলির শব্দ ভেসে আসার কথা শুনেছি। এতে বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!