1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বজয়ী এ আর রহমান ব্যর্থ স্ত্রীর মন জয়ে, ভাঙল ২৯ বছরের সংসার - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

বিশ্বজয়ী এ আর রহমান ব্যর্থ স্ত্রীর মন জয়ে, ভাঙল ২৯ বছরের সংসার

প্রতিনিধি

অস্কারজয়ী সংগীত শিল্পী-সুরকার এ আর রহমান ও তার স্ত্রী সায়রার মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। দীর্ঘ ২৯ বছর একসঙ্গে কাটানোর পর একেঅপরকে ডিভোর্স দিয়েছেন তারা।

তাদের আইনজীবী গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) এ তথ্য জানান। তিনি বলেছেন, “বিয়ের অনেক বছর পর তারা একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। এই সম্পর্কে অনেক কিছু হওয়ার পর এই সিদ্ধান্ত এসেছে।”

আইনজীবী আরও বলেছেন, “গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও তারা দুজন দেখতে পেয়েছেন বিভিন্ন চিন্তা ও কঠিন বিষয় তাদের মধ্যে বড় দূরত্ব তৈরি করেছে। কিন্তু তাদের দুজনের কেউই এই দূরত্ব ঘোচাতে পারেননি।”

১৯৯৫ সালে বিয়ে করেন এ আর রহমান। এই দম্পতির ঘরে খাতিজা, রাহিমা এবং আমিন নামের তিন সন্তান রয়েছে।

এ আর রহমানের ছেলে আমিন ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে লিখেছেন, “এই সময়টায় সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা চাইছি।”

অপরদিকে এ আর রহমান লিখেছেন, তাদের আশা ছিল বিয়ের ৩০ বছর উদযাপন করবেন। কিন্তু সেটি হলো না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!