1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিদেশী পিস্তল (Made in USA) ও ম্যাগাজিন সহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসী'কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

বিদেশী পিস্তল (Made in USA) ও ম্যাগাজিন সহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিনিধি :

অদ্য ০২ মে ২০২৪ খ্রিঃ আনুমানিক মাঝরাত ০২:১০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন বলরামপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০১টি বিদেশী পিস্তল সহ ০১ জন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মিজানুর রহমান @ বকুল (৪৬), পিতা-মোসলেম উদ্দিন, সাং-বলরামপুর, থানা-পাংশা, জেলা-রাজবাড়ী বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি বিদেশী পিস্তল (Made in USA) ও ০১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী। সে বেশ কিছুদিন যাবৎ রাজবাড়ীর পাংশাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সুবিধামত স্থানে জনমনে ত্রাস সৃষ্টি করে নানান রকম অপকর্ম সহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা যায়। ধৃত ব্যক্তি অত্র এলাকার অস্ত্র ও মাদক সহ আরো অন্যান্য অপকর্মের সাথে জড়িত ছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকার শান্তি শৃঙ্খলা, জনগণের জান-মালের নিরাপত্তা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখার জন্য র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!