1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপি দিনরাত বন্যার্তদের পাশে থেকে কাজ করছে : প্রিন্স - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

বিএনপি দিনরাত বন্যার্তদের পাশে থেকে কাজ করছে : প্রিন্স

প্রতিনিধি

অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও ভারতীয় স্লুইস গেট খুলে দেওয়ার কারণে দেশের সীমান্তবর্তী ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বিগত ৭০ বছরের মধ‍্যে ভয়াবহ বন‍্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, এই বন‍্যার জন‍্য সরকার বা সাধারণ মানুষ কেউ প্রস্তুত ছিল না। ফলে হঠাৎ স্থানীয়দের মধ‍্যে ব‍্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। কিন্তু বন‍্যার প্রথম দিন থেকে আমিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা দিনরাত বন্যার্তদের পাশে থেকে উদ্ধার তৎপরতা চালানোর পাশাপাশি তাদের খাদ‍্য সরবরাহ করছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে হালুয়াঘাট উপজেলার ত্রিমোহনী, বটগাছি মহাজনি বাজার এলাকায় ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে প্রকৃত ভুক্তভোগীদের ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের আগামী ফসল না ওঠা পর্যন্ত কৃষকদের সহায়তা, ক্ষতিগ্রস্ত ফিশারিজ ও গবাদিপশু, হাস-মুরগির খামারি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে সুদমুক্ত ঋণ প্রদানের উদ‍্যোগ গ্রহণের জন‍্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের উদ‍্যোগে বন‍্যাকবলিতদের মধ‍্যে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এতে চাল, ডাল, তেল, লবণ, মুড়িসহ বিভিন্ন ধরনের খাদ‍্যসামগ্রী রয়েছে। এ সময় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন প্রিন্স।

এতে দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!