1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপি ক্ষমতায় এলে জনগণের অধিকার ফিরিয়ে দেবে : সেলিমা রহমান - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

বিএনপি ক্ষমতায় এলে জনগণের অধিকার ফিরিয়ে দেবে : সেলিমা রহমান

প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, জনগণের অধিকার নিশ্চিতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি বিগত ১৭ বছর ধরে আন্দোলন করে আসছে। সেই আন্দোলনের প্রেক্ষিতে আজকে ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে গুম, খুন, নিপীড়নের হাত থেকে জনগণ মুক্তি পেয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগরীর বান্দ রোড প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্কের সামনে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, আমরা জনগণের জন্য কাজ করছি। আমরা চেষ্টা করছি সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করতে। সকল মানুষের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, জনগণের স্বাধীনতা, ভোটের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দুই বছর আগে দিয়েছি। বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার ফিরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করব।

তিনি বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ধাপ। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নিযুক্ত করেন। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচনমুখী যে সংস্কার দরকার তা করে নির্বাচনের উদ্যোগ নেন। জনগণের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন যেমন দরকার তেমনি প্রশাসন, বিচার বিভাগ ও ভোটের অধিকার এই তিনটি মৌলিক স্তম্ভের সংস্কার করে অন্তর্বর্তীকালীন সরকার যেন নির্বাচন দেন সেই আহ্বান রাখি।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে বেলা ১১টায় শুরু হওয়া সমাবেশ চলে দুপুর আড়াইটা পর্যন্ত। এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বরিশাল ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে সমাবেশস্থলে জমায়েত হন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। স্লোাগনে স্লোাগনে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

সমাবেশ শেষে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!