1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপির একপক্ষের বিরুদ্ধে আরেকপক্ষের মশাল মিছিল - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

বিএনপির একপক্ষের বিরুদ্ধে আরেকপক্ষের মশাল মিছিল

প্রতিনিধি

জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক ও এক নম্বর যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মশাল মিছিল করেছে আরেকপক্ষের নেতাকর্মীরা। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের প্রধান সড়কে এই মিছিল করা হয়।

শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে বজলা স্কুল এলাকায় যায়। সেখান থেকে আবার প্রধান সড়ক হয়ে জিরো পয়েন্ট এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে।

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ সূত্রে জানা গেছে, আগামী ১ নভেম্বর জয়পুরহাট পৌর ও সদর থানা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও এক নম্বর যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বেচ্ছাচারিতা করে আরেকপক্ষ পৌর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান ও তার লোকজনদের বাদ রেখেছেন। এ কারণে মতিয়র রহমানের পক্ষ অপরপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছেন।

সংক্ষিপ্ত বক্তব্যে পৌর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান বলেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও এক নম্বর যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বেচ্ছাচারিতা করে আমাদের বাদ রেখেছেন। আগামী শুক্রবার যে সম্মেলন হতে যাচ্ছে তা আমরা প্রতিহত করব। সবাইকে নিয়ে কমিটি গঠন করতে হবে, না হলে এ কমিটি গঠন করতে দেওয়া হবে না।

এ সময় জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও মহিলা দল নেত্রী নুরজাহান হ্যাপী প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, যদি নিয়ম বর্হিভূতভাবে কমিটি করা হতো তাহলে স্বেচ্ছাচারিতা করা হতো। কিন্তু নিয়ম মেনেই কমিটি গঠন করা হবে। এখানে তারাও অংশগ্রহণ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!