1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল

প্রতিনিধি

সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। আগামী মে মাসে অনুষ্ঠিত হবে এই সিরিজটি। সফরে তিন ওয়ানডে ও তিনটি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। দক্ষিণ আফ্রিকা দল আগামী মাসের ২ তারিখ বাংলাদেশ সফরে আসবে।

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এছাড়া টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে কক্সবাজারে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে সকাল দশটায়। আগামী ৬ মে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ।

এরপর যথাক্রমে ৮ ও ১১ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ। পরবর্তীতে দুই দিন বিরতি দিয়ে ১৪ মে থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। কক্সবাজার অ্যাকাডেমি মাঠে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচ৷ এরপর একই মাঠে ১৬ ও ১৮ মে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে।

দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বাংলাদেশ সফরের সূচি :

৬ মে, প্রথম ওয়ানডে
৮ মে, দ্বিতীয় ওয়ানডে
১১ মে, তৃতীয় ওয়ানডে

১৪ মে, প্রথম টি-টোয়েন্টি
১৬ মে, দ্বিতীয় টি-টোয়েন্টি
১৮ মে, তৃতীয় টি-টোয়েন্টি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!