1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশে অপরাজনীতির কবর রচনা করতে হবে : নুরুল হক নুর - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

বাংলাদেশে অপরাজনীতির কবর রচনা করতে হবে : নুরুল হক নুর

প্রতিনিধি

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ঢাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, একদল যাবে, আরেকদল এসে দখল করবে- বাংলাদেশে এই অপরাজনীতির কবর রচনা করতে হবে। রাজনীতির এই সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না।

শনিবার (১২ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, রাজধানী ঢাকার মিটফোর্ডে ওই ব্যবসায়ীকে খুন করেছে যুবদলের কর্মীরা। চাঁদাবাজি করতে গিয়ে তারা ভেবেছে, দু-একটা খুন করে ভয় তৈরি করলে জেলে গেলেও চাঁদাবাজি চলবে। এই ধরনের সন্ত্রাস নির্ভর রাজনীতি নব্বই পরবর্তী সময়ে এ দেশের জনগণ দেখেছে।

তিনি আরও বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, যেভাবে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে শেখ হাসিনার মতো প্রভাবশালী দৈত্যকে ক্ষমতা থেকে হটিয়েছি, সেভাবে আগামীর বাংলাদেশেও যেন কোনো নতুন দৈত্য বা দানব তৈরি না হয়, তার জন্য আমাদের সজাগ থাকতে হবে। চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি, দুঃশাসন ও অপরাজনীতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে আমাদের রুখে দাঁড়াতে হবে। অন্যথায়, জুলাইয়ের অভ্যুত্থানের স্বপ্ন অধরায় থেকে যাবে।

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আক্তার জামান সম্রাটের সঞ্চালনায় ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক গাজী সুফিয়ানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফারুক হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!