1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশের সঙ্গে ভালো লড়াই হবে : উইলিয়ামস - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

বাংলাদেশের সঙ্গে ভালো লড়াই হবে : উইলিয়ামস

প্রতিনিধি

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামী রোববার মুখোমুখি হবে জিম্বাবুয়ে। প্রস্তুতি নিয়েই খেলতে এসেছেন বলে জানিয়েছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার শন উইলিয়ামস। বাংলাদেশের বিপক্ষে সেরাটা প্রদর্শন করতে তার দল মুখিয়ে আছে। আজ (শুক্রবার) সিলেটে সংবাদ সম্মেলন সফরকারী দলের প্রতিনিধি হয়ে আসেন উইলিয়ামস।

নিজেদের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ‘আমার মনে হয় আমাদের প্রস্তুতি বেশ ভালো হয়েছে। জিম্বাবুয়েতে আমরা গেমটাইম পেয়েছি অনেক। সেখানে পেসাররা বেশ ভালো করেছে। দলের মানসিক অবস্থা এবং পরিবেশ দারুণ। দুর্দান্ত যাচ্ছে সবকিছু।’

বাংলাদেশের কন্ডিশন নিয়ে উইলিয়ামসের ভাষ্য, ‘এখানে আমার অনেকবার সফর করা হয়েছে। অবশ্যই ঘুম, হাইড্রেশন এবং খাদ্যাভাস ঠিক রাখাটা বেশি জরুরি এখানে, এই প্রান্তে এসে। উইকেট নিয়েও আমাদের প্রস্তুতি চলছে। নেটে খেলা, নিজেদের খেলাটা ঠিক রাখা এবং মনোযোগ নষ্ট হওয়া থেকে দূরে থাকা এসব ব্যাপারই আসলে বেশি জরুরি।’

সফরকারী দলে সিলেটের পেসবান্ধব উইকেটে ভালো করার মতো বোলার আছে বলেও জানান উইলিয়ামস, ‘পিচ কিছুটা ভিন্ন লাগছে এবার। আগেরবার লো-স্লো এবং স্পিন সহায়ক মনে হয়েছিল। এবার ঘাস বেশি, পেস সহায়ক। পরিসংখ্যান বলছে এখানে প্রায় ৮০ শতাংশ সময়ে পিচ পেস সহায়ক থাকে। ফলে এবারও তাই থাকবে। আমাদের কিছু স্কিড বোলার আছে, ভালো দক্ষ বোলার আছে, ব্লেসিং (মুজারাবানি), ভিক্টর (নিয়াউচি) ও (ট্রেভর) গুয়ান্দু আছে। আশা করি ভালো লড়াই হবে।’

জিম্বাবুয়ে তেমন অভিজ্ঞ ক্রিকেটার নিয়ে আসেনি বলেও দাবি এই অলরাউন্ডারের, ‘আমাদের দলে ৪ জন (অভিজ্ঞ) আছে মাত্র, যারা উপমহাদেশে টেস্ট ম্যাচ খেলেছে। তবে আমাদের ভালো প্রস্তুতি হয়েছে, বাংলাদেশও ভালো প্রস্তুতি নিয়েছে। আমার মনে হয় এখানে মানসিক ব্যাপার এবং মানিয়ে নেওয়ার বিষয়গুলো বেশি জরুরি হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!