1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশের বিপক্ষে ভিন্ন এক পরিকল্পনা ছিল ভারতেরঃ সূর্যকুমার - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

বাংলাদেশের বিপক্ষে ভিন্ন এক পরিকল্পনা ছিল ভারতেরঃ সূর্যকুমার

খেলাধুলা ডেস্ক

বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে ভারত। টস হেরে ব্যাট করতে নেমে ঝোড়ো ব্যাটিংয়ে শুরু করলেও পরের দিকে খেই হারায় টিম ইন্ডিয়া। যদিও নিজেদের ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং অর্ডারে রদবদল করে এক রকম পরীক্ষা নিরীক্ষাই সেরে নিয়েছেন বলে জানালেন।

ম্যাচের পর সূর্যকুমার বলেন, ‘প্রতিযোগিতায় আমরা প্রথমে ব্যাট করার সুযোগ বেশি পাইনি। তাই বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা ব্যাটিং দেখে নিতে চেয়েছিলাম। সুপার ফোরে আমাদের ব্যাটিং গুরুত্বপূর্ণ। আমরা কতটা কী করতে পারছি, সেটা বুঝে নেওয়ার দরকার ছিল। এখানকার পিচ পরের দিকে একটু মন্থর হয়ে যাচ্ছে। এখানে শিশিরের সমস্যা নেই। তাই পরে বল করতে অসুবিধা হচ্ছে না। সব মিলিয়েই আমরা ২০ ওভার ব্যাট করার কথা ভেবেছিলাম।’

শিবাম দুবেকে ব্যাটিং অর্ডারের তিন নম্বরে পাঠানো পরিকল্পনার অংশ বলে জানিয়েছেন সূর্যকুমার। তিনি বলেছেন, ‘‘বাংলাদেশের ভালো বাঁহাতি স্পিনার এবং লেগ স্পিনার রয়েছে। শিবম স্পিন ভালো খেলে। ওদের সামলানোর জন্য শিবামকেই সঠিক ব্যক্তি মনে করেছিলাম আমরা। সেই পরিকল্পনা থেকেই ওকে ব্যাটিং অর্ডারে উপরে নিয়ে আসা হয়েছে। আমরা চেয়েছিলাম, সাত থেকে ১৫ ওভারের মধ্যে ব্যাট করতে নামুক শিবম। ঠিক সেটাই হয়েছে। একদম আমাদের পরিকল্পনা মতো। বাংলাদেশের বিপক্ষে শিবাম রান পেল না ঠিকই। তবে আমরা পরের ম্যাচেও চেষ্টা করব।’’

এদিন ভারতীয় দলের ইনিংস ১৬৮ রানে শেষ হয়ে যায়। প্রথম ১০ ওভারে ৯৬ রান ওঠার পরও কেন ১৮০-১৮৫ রান করা গেল না? সূর্যকুমার বলেছেন, ‘এই মাঠের আউটফিল্ড বেশ মন্থর। আউটফিল্ড দ্রুতগতির হলে ১৮০-১৮৫ রান হয়ে যেত। তবে আমরা ১২ থেকে ১৪ ওভার ভালো বল করতে পারলে যে কোনও রান করে জিততে পারি।’

সুপার ফোর পর্বে ভারতের পরের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শুক্রবারের সেই ম্যাচ এখন কার্যত নিয়মরক্ষার। কারণ এরই মধ্যে ফাইনালে পৌঁছে গেছে তারা। আর বাংলাদেশের বিপক্ষে ভারতের জয়ের ফলে শ্রীলঙ্কার বিদায়ও নিশ্চিত হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!