1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাঁচবেন না এসিপি প্রদ্যুমন! মন ভাঙল দর্শকের - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি

বাঁচবেন না এসিপি প্রদ্যুমন! মন ভাঙল দর্শকের

বিনোদন ডেস্ক :

২০ বছরের এক লম্বা সময় ধরে যাদের জনপ্রিয়তা এখনও তুঙ্গে, তারা হলেন, এসিপি প্রদ্যুমন, অভিজিৎ ও দায়া। পরিচিত এই নামগুলো শুনে নিশ্চয়ই বুঝতে বাকি নেই- কাদের কথা বলা হচ্ছে! সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা জনপ্রিয় ক্রাইম থ্রিলার শো ‘সিআইডি’-এর এই প্রিয় মুখ তারা। কিন্তু দর্শকদের জন্য দুঃসংবাদ হলো, তাদের মধ্যে এসিপি প্রদ্যুমনকে আর দেখা যাবে না।

বিষয়টি খুলে বললে, ‘সিআইডি’ থেকে চিরতরে সরে যেতে চলেছেন এসিপি প্রদ্যুমন চরিত্রের অভিনেতা শিবাজি সাতম। আর এ খবরটি প্রকাশ্যে আসতেই রীতিমতো মন ভেঙেছে দর্শকের।
ভারতীয় গণমাধ্যমসুত্রে খবর, জনপ্রিয় ক্রাইম থ্রিলার শো-এ খুব শীঘ্রই একটি বড় মোড় দেখতে পাবেন দর্শকেরা। যেখানে মারা যাবেন এসিপি প্রদ্যুমন; আর তার মৃত্যু দিয়েই ‘সিআইডি’ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন এসিপি প্রদ্যুমন অর্থাৎ অভিনেতা শিবাজি সাতম।

এদিকে অভিনেতার ‘সিআইডি ২’ ছাড়ার খবরে তোলপাড় বিনোদন জগৎ। সনি এন্টারটেইনমেন্ট তার এই বিদায়ের খবর প্রকাশ করে লিখেছে- ‘ভালোবাসার অনেক স্মৃতি রেখে গেলেন এসিপি প্রদ্যুমন। এমন ক্ষতি কখনোই ভোলার নয়।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখা- ‘রেস্ট ইন পিস এসিপি।’

পোস্টটি প্রকাশ হতেই মাথায় বাজ পড়ার উপক্রম তার ভক্তদের। অনেকে ধরে নিয়েছেন- না ফেরার দেশে পাড়ি দিয়েছেন এই অভিনেতা। পরে অবশ্য বিষয়টি স্পষ্ট হয়। তিনি শুধু অভিনয় থেকেই বিদায় নিচ্ছেন। কিন্তু সেটাও, মেনে নিতে পারছেন না তারা।
এসিপি প্রদ্যুমন চরিত্রটি একটি আগামী পর্বে বোমা বিস্ফোরণের দুর্ঘটনায় মারা যাবে। পর্বটির শুটিংও ইতোমধ্যে শেষ। খুব তাড়াতাড়িই এটা সম্প্রচারিত হবে।

এদিকে শোনা যাচ্ছে, অভ্যন্তরীণ গোলযোগের কারণে এই শো ছাড়ছেন অভিনেতা। তাই এর মধ্যেই নতুন ‘এসিপি’র খোঁজ শুরু করেছে প্রযোজনা সংস্থা।‌ তবে শিবাজিকে ছাড়া এই শোয়ের জনপ্রিয়তা কতটা থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!