1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বন্যার্তদের ত্রাণের টাকা আত্মসাৎ, প্রতিবাদ করায় মামলার হুমকি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত

বন্যার্তদের ত্রাণের টাকা আত্মসাৎ, প্রতিবাদ করায় মামলার হুমকি

প্রতিনিধি

বন্যার্তদের ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছেন সাতক্ষীরা কমিউনিটি ফেসবুক গ্রুপের সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা কমিউনিটি ফেসবুক গ্রুপের সদস্য ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। তবে মানববন্ধনের আয়োজন করায় সদস্যদের নামে মামলার হুমকি দিয়েছেন গ্রুপের এডমিন উম্মে ফুয়ারা রানী।

মানববন্ধনে সাতক্ষীরা কমিউনিটির মডারেটর ও সমন্বয়ক মির্জা রাফিয়া রাহাত বলেন, আমি এখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতাম। বন্যার কাজের জন্য আমরা টাকা উত্তোলন করেছিলাম। সেখানে ১ লক্ষ ১২ হাজার টাকা উঠেছিল। হিসাবের দায়িত্বে আমিও ছিলাম। আমাদের কাছে যে হিসাবগুলো ছিল দোকানের মেমো অনুযায়ী এডমিনের কাছে বুঝিয়ে দিয়েছিলাম। ত্রাণ দেওয়ার পর আরও ৩৪ হাজার টাকা ছিল। সেখান থেকে ২ হাজার টাকা আমাদের খাওয়ার জন্য বলেছিলেন তিনি। বাকি ৩২ হাজার টাকা ছিল সেটা ইসলামী ব্যাংকের মাধ্যমে তার কাছে পাঠিয়েছি দেওয়া হয় এবং সেটির রশিদও আমার কাছে আছে। এখানে আমার কোনো দোষ নেই। এরপর আমাদের সবাইকে গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে। আমি নিজেও এই গ্রুপের মডারেটর ছিলাম। কিন্তু আমাকে বের করে দেওয়া হয়েছে। এছাড়াও আইডি কার্ডের জন্য ৫০ টাকা করে সদস্যদের কাছ থেকে তোলা হয়েছিল।

সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের সদস্য নুসরাত জাহান মিরর বলেন, আমি কমিউনিটি গ্রুপের একজন স্বেচ্ছাসেবক। আমরা বন্যার সময় যে টাকাটি উত্তোলন করেছিলাম এই টাকার সঠিক কোনো হিসাব আমাদের এডমিন দিতে পারেননি। যখন টাকার হিসাব চেয়েছি, তখনই আমাদের এই গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে। এমনকি মেয়েদের মানহানির চেষ্টাও করা হয়েছে। প্রতিবাদ করলে আমাকেও হুমকি দেওয়া হয়।

কমিনিউনিটি গ্রুপের সমন্বয়ক মিনহাজুল আবেদীন (মিনহাজ) বলেন, সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের বন্যার জন্য টাকা উত্তোলন করা হয়। আমরা অনলাইন ও অফলাইনে ১ লাখ ১২ হাজার টাকা উত্তোলন করেছিলাম। কার মধ্যে ত্রাণের কাজে ৭৬ হাজার টাকা খরচ করেছিলাম এবং বাকি টাকাগুলো গ্রুপের এডমিন উম্মে ফুয়ারা রানীর কাছে ছিল। তিনি সেই টাকাগুলো আত্মসাৎ করেছেন এবং আমাদের গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে। এ নিয়ে তিনি কোনো হিসাব দিতে চাচ্ছেন না।

গ্রুপের সদস্য শাহারিয়ার কবির বলেন, মানববন্ধনের ব্যানার ফেসবুকে পোস্ট করার পরপরই গ্রুপের এডমিন আমাকে কল দিয়ে মামলার হুমকি দেন।

কমিউনিটি গ্রুপের সদস্য জারিন তাসনিম বলেন, এ ধরনের ঘটনা যাতে সাতক্ষীরায় আর কেউ না ঘটাতে পারে এ জন্য প্রতিবাদ শুরু করেছি। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ঘটনায় গ্রুপের সদস্যরা সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!