1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘ফিরে আসা তো দূরে বাংলার মাটিতে তার কবরও হবে না’ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

‘ফিরে আসা তো দূরে বাংলার মাটিতে তার কবরও হবে না’

প্রতিনিধি

ছাত্র-জনতাকে হত্যা করে দেশে আওয়ামী লীগের কবর হয়েছে। শেখ হাসিনা ছাত্র-জনতার ভয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। ফিরে আসা তো দূরে, বাংলার মাটিতে তার কবরও হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী জেলার সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

তিনি বলেন, শেখ হাসিনা ভোট চুরি করে দীর্ঘদিন ক্ষমতায় ছিল। লাখো কোটি টাকা বিদেশে পাচার করেছে। ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্র-জনতাকে হত্যা করেছে।

শনিবার (৩০নভেম্বর) বিকেলে বেলগাছী রেলওয়ে ঈদগাহ ময়দানে সদর উপজেলার চন্দনী ইউনিয়ন ও খানগঞ্জ ইউনিয়ন বিএনপির যৌথ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যতে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা নেওয়াজ মাহমুদ বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিশাল গণ-অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আর কখনো বাংলার মাটিতে ফিরতে পারবে না।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর এলাকায় আসতে পারিনি। প্রতিটা নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মিথ্যা মামলায় কেউ ঘরে থাকতে পারেনি। দিনের পর দিন পালিয়ে বা জেলে থাকতে হয়েছে। শেখ হাসিনা আমাদের শত শত নেতাকর্মীকে হত্যা-গুম করেছে।

তিনি আরও বলেন, ১৭ বছর অনেক আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্যাতনের শিকার হয়েছি। শেখ হাসিনা আমাদের অনেক নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে। অবশেষে শেখ হাসিনা ছাত্র-জনতার ভয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে।

খানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ হোসেন স্বপন চৌধুরীর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক শিশু কল্যাণ বিষয়ক সম্পাদক কে এম সাহাদত হোসেনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব এ বি এম মুঞ্জুরুল আলম দুলালসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!