1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফারুকীর কাছে কলকাতার পরিচালকের আর্জি - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

ফারুকীর কাছে কলকাতার পরিচালকের আর্জি

প্রতিনিধি

ওপার বাংলার বক্স অফিস দাপানোর পর ভারতের বিভিন্ন প্রান্তে মুক্তি পেয়েছে টালিউড ছবি ‘বহুরূপী’। তবে শুধু ভারতেই নয়, নন্দিতা-শিবপ্রসাদের এই ছবিটি মুক্তি পাবে বাংলাদেশেও। আগামী ডিসেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

তবে বহুরূপী ঠিক কবে মুক্তি পাবে, সে দিনক্ষণ এখনও ঠিক হয়নি। সেই জট কাটাতেই সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর মুখোমুখি হতে হবে ছবির পরিচালক শিবপ্রসাদ মুখার্জিকে।

চুক্তি অনুযায়ী ভারত থেকে দুটি সিনেমা চলবে বাংলাদেশে, তার মধ্যে একটি ‘পুষ্পা টু’ আর একটি ‘বহুরূপী’। এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে শিবপ্রসাদ বলেন, ‘বাংলার জন্য এটা খুবই গর্বের। এবং ওপ্রান্ত থেকে আমাদের সিনেমা ‘বহুরূপী’র সঙ্গে আদানপ্রদানে যে ছবিটি দেখানো হবে সেটি রায়হান রাফী পরিচালিত ‘দামাল’। ছবির প্রযোজনা সংস্থার সঙ্গে আমাদের চুক্তি হয়েছে।’

শিবপ্রসাদ আরও বলেন, ‘আমরা ভীষণ উদগ্রীব হয়ে আছি যে ‘বহুরূপী’ কবে ওপার বাংলায় দেখানো হবে। ওপার বাংলার বহু মানুষও প্রতীক্ষায় রয়েছেন। ‘বহুরূপী’র যে আর্ট ফর্ম, প্রথা, সেই সংস্কৃতি বাংলাদেশের মানুষেরও জানা উচিত। যে পরিমণ্ডলে দুই বাংলা বড় হয়েছে।’

যেহেতু তারিখ পাওয়া মুক্তির অনুমতির কিছু বিষয় থাকছে, তা নিয়ে খানিকটা আক্ষেপ করে শিবপ্রসাদ বলেন, ‘এর মধ্যেও একটি দুঃখের জায়গা রয়েছে, আমরা লালফিতের গেরোয় একটু আটকে, অপেক্ষা করছি কবে দুই দেশের রাষ্ট্রীয় সিলমোহর পাব বাংলাদেশে ‘বহুরূপী’ রিলিজের দিনক্ষণ নিয়ে।’

এরপরই শিবপ্রসাদ যোগ করেন, ‘বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ে যে মানুষটি রয়েছেন- মোস্তফা সরওয়ার ফারুকী সাহেব। আমি তার সিনেমার খুব ভক্ত। উনি আন্তর্জাতিক সিনেমার সঙ্গেও যুক্ত। আমার ধারণা উনি পরিচালক-প্রযোজকের মনের কথা, সিনেমাপ্রেমীর মানুষের কথা বুঝবেন। দুই দেশের মধ্যে সিনেমার আদান-প্রদান যাতে দীর্ঘ হয়, সেটাই চাইব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!