1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফরিদপুর জেলার কোতোয়ালী এলাকা হতে ০৪ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

ফরিদপুর জেলার কোতোয়ালী এলাকা হতে ০৪ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিনিধি :

ফরিদপুর জেলার কোতোয়ালী এলাকা হতে ০৪ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প।

গতকাল ২৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ দুপুর ১২.০০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গুহলক্ষীপুর লাশকাটা বস্তি এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা মূল্যের ০৪ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ ঝন্টু ঢালী (৪২), পিতা- মৃত আরমান ঢালী, সাং- গুহলক্ষীপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর ২। মুসা হাওলাদার (৬০), পিতা- মৃত দলিল উদ্দিন হাওলাদার, সাং-গুহললক্ষীপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে তিনটি মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ ফরিদপুর জেলার কোতয়ালীসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!