1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রায় ৪৮ লাখ টাকার অবৈধ হুইস্কি ও চশমা উদ্ধার - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

প্রায় ৪৮ লাখ টাকার অবৈধ হুইস্কি ও চশমা উদ্ধার

প্রতিনিধি

ফেনীর পরশুরাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে আনুমানিক ৪৭ লাখ ৭৪ হাজার ১০০ টাকা সমমূল্যের চোরাচালান সামগ্রী ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এসব পণ্য চোরাচালানে জড়িতদের আটক করা সম্ভব হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার জেলার পরশুরাম উপজেলার মজুমদারহাট বিওপি ও কেতরাংগা বিওপি সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় হুইস্কি, ফেনসিডিল ও চশমা জব্দ করা হয়। জব্দ মাদক ও চশমার আনুমানিক মূল্য ৪৭ লাখ ৭৪ হাজার ১০০ টাকা।

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত আছে। জব্দকৃত মালামাল শুল্ক অফিস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!